1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

রাজশাহীতে লিটনের বিশাল প্রচার মিছিল

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহীতে বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নগরীর জয় বাংলা চত্বর থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল প্রচার মিছিল বের করা হয়।

মিছিলটি সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে কুমারপাড়া দলীয় কার্যালয় ঘুরে আরডিএ মার্কেটের সামনে দিয়ে মনিচত্বর ঘুরে সোনাদিঘি হয়ে পুনরায় জয় বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অংশগ্রহণকারীরা বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এদিকে দুপুরে নগরীর নানকিং দরবার হলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ প্রোগ্রামে লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়ভাবে সারা দেশে দৃশ্যমান উন্নয়ন করেছেন। আমরা রাজশাহীতে স্থানীয়ভাবে উন্নয়নের যে ধারা সূচনা করেছি, সেটি অব্যাহত রাখতে চাই। রাজশাহীর মানুষের জন্য কর্মের ব্যবস্থা করতে চাই। রাজশাহীবাসীর প্রতি আমার আহ্বান আপনাদের কল্যাণে কাজ করতে আমাকে আরেকটিবার সুযোগ দিন।

অপরদিকে শেষ প্রচার মিছিল শুরুর পূর্বে জয় বাংলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়। সভায় লিটন বলেন, রাজশাহীতে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ জয় বাংলা চত্বরে জমায়েত হয়েছেন। প্রচার-প্রচারণায় মানুষের যে সাড়া পেয়েছি, ২১ জুন নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, যারা নির্বাচন বর্জন করেছে, তারা মনে করেছিল তাদের ছাড়া নির্বাচন হবে না। দেখুন রাজশাহীতে কত উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন বর্জন করে নির্বাচন ঠেকাতে পারেননি, আগামী জাতীয় নির্বাচনও ঠেকাতে পারবেন না।

খায়রুজ্জামান লিটন বলেন, পিছিয়ে পড়া রাজশাহী এখন অনেক এগিয়ে গেছে। রাজশাহীকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, বদলে দিয়েছি। পরিচ্ছন্ন, সবুজ, শান্তির শহর রাজশাহীর পালকে আরেকটি অর্জন আগামীতে যোগ হবে, সেটি হলো কর্মসংস্থান। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রম শুরু হয়েছে, বিসিক শিল্পনগরী-২ এর নির্মাণ কাজ শেষ হয়েছে। বিসিক-২ এ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা গড়ে তোলা হবে। দুই বছরের মধ্যে চামড়া শিল্প পার্ক গড়ে তোলা হবে। আমি বিশ্বাস করি, কোনো মুসলমান যদি সৎ বিশ্বাস নিয়ে মানুষের কল্যাণে কিছু করতে চান, মহান আল্লাহ তার হাতের শক্তি বাড়িয়ে দেন। আপনাদের সহযোগিতা নিয়ে রাজশাহীর মানুষের জন্য কর্মসংস্থান করতে পারব। আগামী ৫ বছরে ৪০ থেকে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।

পথসভা ও প্রচার মিছিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল। পথসভায় বত্তৃদ্ধতা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু।

প্রচার মিছিল ও পথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদাত হোসেন, তবিবুর রহমান শেখ, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

২০ জুন ২০২৩
ফেভিকন

রাজশাহীতে লিটনের বিশাল প্রচার মিছিল

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে লিটনের বিশাল প্রচার মিছিল

আপডেট সময় : ০৯:৩৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩