1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

রাকুতেন ভাইবারে ব্যবহারকারীদের জন্য নতুন এআই চ্যাটবট

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিএএলএল-ই ও দাভিঞ্চি’র এআই জেনারেটর দ্বারা পরিচালিত ভাইবারের ‘এআই চ্যাট অ্যান্ড ক্রিয়েট’ চ্যাটবটের মাধ্যমে ব্যবহারকারীরা ভাইবার অ্যাপ ব্যবহার করে সরাসরি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে ও ইমেজ ডিজাইন করতে সক্ষম হবেন

[ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৩] প্রাইভেট ও সিকিউর মেসেজিং এবং ভয়েস-বেইজড কমিউনিকেশনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম রাকুতেন ভাইবার সম্প্রতি এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) টেক্সট ও ইমেজ তৈরিতে ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন চ্যাটবট – ‘এআই চ্যাট অ্যান্ড ক্রিয়েট’ উন্মোচন করেছে। ডিএএলএল-ই ও দাভিঞ্চি’র মতো জেনারেটিভ এআইয়ের সর্বাধুনিক মডেলগুলোকে সমন্বিত করে তৈরি করা ওই চ্যাটবট দিয়ে এখন ভাইবার অ্যাপ ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পেতে ও অনন্য ডিজাইনের ইমেজ তৈরি করতে পারবেন।

সারাবিশ্বই এখন সর্বাধুনিক এআই টুল ব্যবহারের দিকে ঝুঁকে পড়েছে; এদিকে প্রতিটি আলাদা এআই সেবা ব্যবহার করতে নতুন অ্যাকাউন্ট করতে হচ্ছে ব্যবহারকারীদের। অনেকক্ষেত্রে তাদের কেবল প্রযুক্তিপ্রেমী হলেই হচ্ছে না, পাশাপাশি, এআই কার্যক্রম বিষয়ে প্রাথমিক ধারণাও রাখতে হচ্ছে। ভাইবারের লক্ষ্য এআইয়ের প্রতি প্রবল আগ্রহ রয়েছে এমন ব্যবহারকারীদের জন্য এআই সুবিধাকে আরও সহজ ও ব্যবহারোপযোগী করে তোলা। জটিল প্রযুক্তি ও ব্যবহারকারীদের মধ্যে মেলবন্ধন তৈরি করতে চায় ভাইবার; যেন প্রত্যেক সেবার জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করা বা ইমেইল-অ্যাক্সেস না দিয়েও সবাই এআই ব্যবহার করার আনন্দ উপভোগ করতে পারেন। এখন মাত্র কয়েকটি ট্যাপ করার মাধ্যমে চ্যাটবট ব্যবহার করে বন্ধুদের সাথে কথা বলা যাবে, আর্ট শেয়ার করা যাবে বা অনায়াসে যেকোনো প্রশ্নের উত্তর খোঁজা যাবে।

রাকুতেন ভাইবারের প্রধান নির্বাহী ওফির ইয়াল বলেন, “বর্তমানে, প্রযুক্তি শিল্পের মনোযোগের কেন্দ্রে রয়েছে জেনারেটিভ এআই প্রযুক্তির। প্রতিদিন নতুন নতুন মানুষ এই প্রযুক্তি ব্যবহার করে প্রতিনিয়ত বিস্ময়ের মুখোমুখি হচ্ছেন। তবে, এর কিছু কিছু টুল ব্যবহার করা কিছু মানুষের জন্য একদমই সহজ নয়। তাই, আমরা ভাইবার অ্যাপেই ভাইবার চ্যাট ব্যবহার করে এআই সেবা প্রদান করার সহজতম উপায় খুঁজে বের করেছি, যেন ব্যবহারকারীরা কেবল অ্যাপ ব্যবহার করেই ঝামেলাহীনভাবে এই সেবা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে, তাদের আলাদা করে বিশেষ সেবা পাওয়ার জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না।” তিনি আরও বলেন, “আমরা অ্যাপ ব্যবহারের মাধ্যমে সরাসরি ইন্ডাস্ট্রির সেরা এআই টুলটি প্রদান করছি, যেন ব্যবহারকারীরা তাদের সৃজনশীল কাজ বা লেখা সবার সাথে শেয়ার করতে পারেন। এখন চ্যাটবটে দু’টি অপশন রাখা হয়েছে- একটি ইমেজের জন্য, অপরটি টেক্সটের জন্য। ভবিষ্যতে আমরা এই সেবার পরিধি আরও বাড়ানোর ব্যাপারে প্রত্যাশী।”

চ্যাটবটটিতে ইতোমধ্যে ৭০,০০০ এর বেশি সাবস্ক্রাইবার ও ২,৫০,০০০ ভিউয়ার রয়েছেন এবং এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। যদি কেউ বুঝতে না পারেন যে কোত্থেকে শুরু করতে হবে, তাহলে তিনি ‘ইনস্পায়ার মি’তে ক্লিক করে সহজেই চ্যাটবটের সক্ষমতার উদাহরণ দেখে নিতে পারেন।

ভাইবার অ্যাপ বা এর এক্সপ্লোর পেইজের চ্যাট ফাংশনে সার্চ করে খুব সহজেই এআই চ্যাট অ্যান্ড ক্রিয়েট চ্যাটবটটি খুঁজে পাওয়া যাবে। সেখান থেকে চ্যাটবটটি সাবস্ক্রাইব করে নিলেই এআই প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। আগ্রহীরা এ লিঙ্কে https://vb.me/8ab600 গিয়ে নতুন এ ফিচার ব্যবহার করতে পারেন।

০৯ ফেব্রুয়ারি ২০২৩
ফেভিকন

রাকুতেন ভাইবারে ব্যবহারকারীদের জন্য নতুন এআই চ্যাটবট

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে

রাকুতেন ভাইবারে ব্যবহারকারীদের জন্য নতুন এআই চ্যাটবট

আপডেট সময় : ০৪:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩