শিরোনাম
রহিমা ফুডের বাণিজ্যিক উৎপাদন শুরু
ঢাকা সংবাদ ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি আজ ৩১ মে থেকে নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি নারিকেল তেলের পরীক্ষামূলক উৎপাদন সম্পূর্ণ করেছে।
নারিকেল তেল উৎপাদনের সাথে কোম্পানিটি সয়াবিন এবং সরিষার তেল বোতলজাত ও বাজারজাত করবে।
কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটি কাজুবাদাম উৎপাদন এবং প্যাকিং করবে। কোম্পানিটি দেশে এবং বিদেশে কাজুবাদাম বাজারজাত করবে।
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়তে পারেন……











