1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

যেভাবে ফোন-সোশ্যাল মিডিয়া থেকে মেয়েকে দূরে রাখেন ঐশ্বরিয়া-অভিষেক

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের সবচেয়ে চর্চিত দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনকে নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবরের মতোই বেশি। তবে এখন ঐশ্বরিয়া-অভিষেক ছাড়াও এই জুটির মেয়ে আরাধ্যা বচ্চনের লাইফস্টাইল নিয়েও চর্চা চলে প্রায়শই। তবে জানা গেল, সোশ্যাল মিডিয়া ও ফোন থেকে দূরে থাকেন এই স্টারকিড।

এখনকার ডিজিটাল যুগে যখন তরুণ প্রজন্মের বেশির ভাগই ডুবে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এর রঙিন ভুবনে; সেখানে আরাধ্যা বচ্চন একেবারেই ব্যতিক্রম। সেটি কীভাবে সম্ভব হলো, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন বাবা অভিষেক বচ্চন

অভিষেক বচ্চন বলেন, ‘আরাধ্যা কোনো সোশ্যাল মিডিয়ায় নেই, এমনকি তার ফোনও নেই। ও খুব অন্য রকমভাবেই বেড়ে উঠছে। ভীষণ সচেতন, বিবেকবান। ওর ব্যক্তিজীবনে আমরা কেউ কখনো হস্তক্ষেপ করতে চাই না। ও ধীরে ধীরে একজন অসাধারণ নারী হয়ে উঠছে। ও আমাদের পরিবারের গর্ব, ওকে ঘিরেই আমাদের সব আনন্দ। দিন শেষে একটা সুখী পরিবারই মানুষকে ভালো রাখে।’

আরাধ্যর জন্মের পর থেকে ঐশ্বরিয়ার জীবনও বদলেছে, কাজেও পরিবর্তন এসেছে। যেখানেই যান, মেয়েকে সঙ্গে নিয়ে যান; প্রতি মুহূর্তে আগলে রাখেন মেয়েকে। আরাধ্যকে বড় করে তোলার ক্ষেত্রে নিজের চেয়ে স্ত্রী ঐশ্বরিয়ার অবদান সবচেয়ে বেশি, সেটিও স্বীকার করে অভিষেক।

ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে অভিষেক বলেন,‘সম্পূর্ণ কৃতিত্ব ওর মাকে দিতে হবে। আমি কাজের প্রয়োজনে অনেক সময় বাইরে থাকি। আরাধ্যর জন্য সবচেয়ে বেশি পরিশ্রম ঐশ্বরিয়াই করে। সে অসাধারণ, নিঃস্বার্থ। তাই আরাধ্যর সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব ঐশ্বরিয়ার।’

০৯ জুলাই ২০২৫
ফেভিকন

যেভাবে ফোন-সোশ্যাল মিডিয়া থেকে মেয়েকে দূরে রাখেন ঐশ্বরিয়া-অভিষেক

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

যেভাবে ফোন-সোশ্যাল মিডিয়া থেকে মেয়েকে দূরে রাখেন ঐশ্বরিয়া-অভিষেক

আপডেট সময় : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫