1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় মাদকের চালান জব্দ

এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মাদক জব্দ করেছে

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মাদক জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড, যা দেশটিতে জব্দ হওয়া সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় মাদকের চালান।

দক্ষিণ আমেরিকার কাছে সমুদ্রে অভিযান চালানোর সময় এই মাদক জব্দ করা হয়। এগুলোকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এনে খালাস করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবদনে জানা গেছে, সেখানে ছিল ৩০ টনেরও বেশি কোকেন ও মারিজুয়ানা। এগুলো এখন আছে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বন্দরে।
দক্ষিণ আমেরিকা থেকে আসা মাদকের চালান ঠেকাতে ক্রমশ বিভিন্ন কৌশল রপ্ত করছে মার্কিন কোস্ট গার্ড। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি।

ড্রোন ও ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে মাদক। এসব ক্যামেরা কোকেনবাহী নৌকার সামান্য তাপও শনাক্ত করতে পারে।

বিশ্বের সবথেকে বেশি কোকেন তৈরি করা হয় কলোম্বিয়াতে। এটি মার্কিন মিত্র হিসেবে পরিচিত। তারপরও সাম্প্রতিক এই মাদক জব্দ ইঙ্গিত দিচ্ছে যে সেখানে কোকেনের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

হোয়াইট হাউজের মাদক নিয়ন্ত্রণ দফতরের প্রধান ড. রাহুল গুপ্ত বলেন, যেখানে আঘাত করলে মাদক পাচারকারীদের সব থেকে বেশি ব্যাথা লাগবে আমরা সেখানেই আঘাত করছি। বাইডেন প্রশাসন মাদকাসক্তি নিরাময়ে জাতীয় বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে। এছাড়া দেশে মাদক প্রবেশ ঠেকাতে আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে তারা।

হোয়াইট হাউজের সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, ২০২০ সালে কলোম্বিয়ায় ২ লাখ ৪৫ হাজার হেক্টরে কোকা চাষ হয়েছে। এ দিয়ে এক হাজার টন কোকেন উৎপাদন সম্ভব।

সূত্র: স্কাই নিউজ, এবিসি নিউজ

ঢাকা সংবাদ.কম/এসআর

১৯ ফেব্রুয়ারি ২০২২
ফেভিকন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় মাদকের চালান জব্দ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০১:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২ ৯০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় মাদকের চালান জব্দ

আপডেট সময় : ০১:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২