1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বৈঠক আজ

আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী আজ, ৪ এপ্রিল। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ভবিষ্যতের সম্পর্কের রূপরেখা নিয়ে আলোচনা করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে গত বছরের ১০ ডিসেম্বর র‌্যাব ও এর সাবেক, বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর ওপর জোর দেবে ঢাকা।

দ্বিপাক্ষিক বৈঠক ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ইতিমধ্যে ওয়াশিংটন পৌঁছেছেন। গত শনিবার রাতে তিনি ঢাকা ছেড়ে যান। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ওই অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনসহ আরও অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, আগামী বছরগুলোতে দুই দেশের সম্পর্ক কোথায় নিয়ে যেতে চায়- সেটি নিয়ে দুই মন্ত্রী আলোচনা করবেন। এটি ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা প্রণয়নে সাহায্য করবে। যেখানে নিরাপত্তা, প্রতিরক্ষা বাণিজ্য ও সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক, ইন্দো-প্যাসিফিক কৌশল, জ্বালানি-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের সকল ইস্যুতে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরি-সহ উর্ধতন কর্মকর্তারা অংশ নেবেন।

এদিকে, আগামী ৬ এপ্রিল ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হবে। এতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের নেতৃত্ব দেবেন। গতকাল রবিবার রাতে তিনি ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

০৪ এপ্রিল ২০২২
ফেভিকন

আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বৈঠক আজ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১০:১৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২ ৮৯ বার পড়া হয়েছে

আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বৈঠক আজ

আপডেট সময় : ১০:১৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২