1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

“মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং ল্যাব” উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ রিপোর্টঃ নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর একাডেমিক ভবনে স্থাপিত “মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং ল্যাব” উদ্বোধন ও পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

আজ শনিবার সকাল ১১টায় বাউয়েট ক্যাম্পাসে প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রবেশ করেন, এরপর একাডেমিক ভবনের সামনে নাম ফলক উন্মোচন করেন এবং ফিতা কেটে বিশ্ববিদ্যালয়ে মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং সেন্টারে উদ্বোধন করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন মোবাইল অ্যাপস্ এবং গেইমিং টুলস্ ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লেকচার হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ২০৪১ সালের প্রযুক্তি নির্ভর মেধাবী উন্নত দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তারুণ্যের অফুরান শক্তিতে প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদে পরিণত করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, সাইবার সিকিউরিটি এবং মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করছে দেশের প্রযুক্তি খাত। আমাদের পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে শীর্ষ প্রযুক্তির দেশে পরিণত হবে বাংলাদেশ।’

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনিরুজ্জামান এনডিসি, পিএসসি. নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে: কর্ণেল শেখ শামীম হোসেন (অব:), সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কনকোর্সের সম্মুখে বৃক্ষরোপন ও পরিদর্শন বই স্বাক্ষর করেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। পরিশেষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) পরিদর্শনের জন্য মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন……

২৪ জুলাই ২০২২
ফেভিকন

“মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং ল্যাব” উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১০:৩৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২ ৭৮ বার পড়া হয়েছে

“মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং ল্যাব” উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ১০:৩৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২