1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

মেজর মান্নানের ৮৫তম জন্মদিন আজ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর অব আবদুল মান্নানের ৮৫তম জন্মদিন আজ (১৫ সেপ্টেম্বর)। মেজর (অব:) আবদুল মান্নান একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও শিল্পোদ্যক্তা। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ২০১৮ সালে রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর-৪) আসন বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৪ সালে সংসদ থেকে পদত্যাগ করে অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গঠিত বিকল্পধারা বাংলাদেশে যোগদান করেন। তিনি বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন। বর্তমানে তিনি দলটির নির্বাহী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। জন্মদিনে বিকল্পধারার নেতা কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাঁর জন্মদিন আনুষ্ঠানিকভাবে আগামীকাল ১৬ সেপ্টেম্বর পালন করা হবে।

আবদুল মান্নান পাকিস্তান সেনাবাহিনীতে চাকুরীজীবন শুরু করেন এবং ১৯৮০’র দশকে পোশাক কারখানা স্থাপনের মাধ্যমে বিশেষ সাফল্য লাভ করেন। বাংলাদেশে ওয়াইম্যাক্স ইনটারনেট সার্ভিস প্রদানে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেন। তিনি বাংলালায়ন ওয়াইম্যাক্স, সানম্যান গ্রুপ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সানম্যান গ্রুপ ছাড়াও তিনি বেশ কিছু প্রতিষ্ঠান পরিচালনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ইস্টার্ন ইন্সুরেন্স লিমিটেড, পানীয়, এয়ারলাইন্স ও ওষুধ ব্যবসা ইত্যাদি। আবদুল মান্নান ১৯৪২ সালে নোয়াখালী জেলার সোনাপুরের দক্ষিণের চর শুল্যকিয়া ইউনিয়নের ইসহাকপুর গ্রামে এক প্রভাবশালী জমিদার পরিবারে জন্ম নেন। তার পিতার নাম ইসহাক মিয়া। চার ভাই চার বোনের মাঝে তিনি সবার বড়। তিনি নোয়াখালী জিলা স্কুল থেকে মাধ্যমিক পর্যায় শেষ করে ফেনী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি তদানীন্তন পাকিস্তান সামরিক বাহিনীতে যোগ দেন। তিনি সমাজসেবক হিসাবে কলেজ ও বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।

১৫ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

মেজর মান্নানের ৮৫তম জন্মদিন আজ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

মেজর মান্নানের ৮৫তম জন্মদিন আজ

আপডেট সময় : ১২:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫