শিরোনাম
মূল্যসূচকের পতনে চলছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ সেপ্টেম্বর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০৪ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০৭ দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৫ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৯৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩০ টির, কমেছে ১৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টি কোম্পানির শেয়ারদর।
১০ সেপ্টেম্বর ২০২৫











