1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

মিউচুয়াল ফান্ডের ২০৭ কোটি টাকা আত্মসাতে ইউএফএস এর বিরুদ্ধে মামলা

ইউএফএস

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেদের পরিচালিত বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ২০৭ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (ইউএফএস) লিমিটেডের ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ফান্ডগুলোর ট্রাস্টি রাষ্ট্রীয়মালিকানার নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি এ মামলা দায়ের করেছে। রাজধানীর পল্টন থানায় এই মামলা করা হয়েছে।আইসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করছে।

মামলায় ইউএফএসের চেয়ারম্যান সৈয়দ আলমগীর ফারুক চৌধুরী, কোম্পানির এমডি সৈয়দ হামজা আলমগীর, পরিচালক ইসরাত আলমগীর, আলিয়া হক আলমগীর, মাহিদ হক, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মাসুম চৌধুরী, মোসাম্মত উম্মে ইসলাম সোহানা, সৈয়দা শেহরীন হোসেন, তারিক মাসুদ খান, সৈয়দা মেহরীন হুসেইনসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামী করা হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে প্রতারণামূলকভাবে টাকা আত্মসাৎ করার অপরাধ চিহ্নিত হয়েছে। আত্মসাৎকৃত ২০৭ কোটি ৪৯ লাখ টাকা উদ্ধার করতে এ মামলা দায়ের করা হয়েছে।

আলোচিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউএফএস পপুলার লাইফ ইউনিট ফান্ড, ইউএফএস প্রগতি লাইফ ইউনিট ফান্ড, ইউএফএস পদ্মা লাইফ ইউনিট ফান্ড ও ইউএফএস ইউনিট ফান্ড নামে চারটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে। এই ফান্ডগুলো থেকে জালিয়াতি করে ২০৭ কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ফান্ডগুলোর ট্রাস্টি আইসিসির দায়িত্বে অবহেলার সুযোগে প্রতিষ্ঠানটি নির্বিঘ্নে এই অপকর্ম সম্পন্ন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।,

ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় ধরে ফান্ডগুলো থেকে ধীরে ধীরে টাকা সরিয়ে নেওয়া হয়েছে। ফান্ডের নীরিক্ষা প্রতিবেদনে যে ব্যাংক স্থিতি দেখানো হয়েছে, বাস্তবে ওই স্থিতি ছিল না। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে যে ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়া হয়েছে, সেগুলোও ছিল জাল।

ওই জালিয়াতির ঘটনায় ফান্ডগুলোর নিরীক্ষক আহমেদ জাকের অ্যান্ড কোংকে পুঁজিবাজার সংক্রান্ত সকল প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রমে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

০৪ ফেব্রুয়ারি ২০২৩
ফেভিকন

মিউচুয়াল ফান্ডের ২০৭ কোটি টাকা আত্মসাতে ইউএফএস এর বিরুদ্ধে মামলা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ৫০ বার পড়া হয়েছে

মিউচুয়াল ফান্ডের ২০৭ কোটি টাকা আত্মসাতে ইউএফএস এর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩