1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

‘মায়ের মতো বিয়ে না করে সন্তান জন্ম দেওয়ার সাহস আমার নেই’

নীনা গুপ্তা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ আলোচিত বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ড যুগলের একমাত্র কন্যা মাসাবা গুপ্তা। বিবাহিত ভিভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নীনা। অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও ভিভের পক্ষে প্রথম স্ত্রীকে ছেড়ে আসা সম্ভব ছিল না। নীনাও জোর করে বিয়ে করতে চাননি প্রেমিককে। সে সম্পর্কের সাক্ষী হয়ে আছেন তাদের একমাত্র কন্যা মাসাবা।

যদিও এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী নীনা। সে সময় বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয়েছে। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে মেয়েকে একাই বড় করেছেন নীনা গুপ্তা। ইতোমধ্যে ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন নীনার মেয়ে মাসাবা। তবে সিঙ্গেল মাদারের মেয়ে হিসেবে বড় হতে অনেক কটু কথা শুনতে হয়েছে তাকে। তিনিও কি মায়ের মতো বিয়ে ছাড়াই সন্তানের জন্ম দিতে চান? মাসাবার উত্তর- সে সাহস তার নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাসাবা জানান, ‘আমাকে সবসময় শুনতে হয়েছে, আমি অতিরিক্ত আধুনিক। আমার মাকেও অনেক কথা শুনতে হয়েছে। তবে আধুনিকতার তকমা নেতিবাচকভাবেই লেগেছিল আমাদের গায়ে। কিন্তু মায়ের মতো বিয়ে না করে সন্তান জন্ম দেওয়ার সাহস আমার নেই।’

উল্লেখ্য, পেশায় পোশাক শিল্পী মাসাবা অভিনয় জগতে পা রাখেন ২০২০ সালে। নেটফ্লিক্সে ‘মাসাবা মাসাবা’ ওয়েব সিরিজে নিজের চরিত্রেই অভিনয় করেন তিনি। তার জীবনের ওঠাপড়া, মায়ের সঙ্গে সম্পর্ক- এ সব নিয়েই তৈরি হয় সিরিজের গল্প। ছিলেন নীনা গুপ্তাও। হাতেখড়িতেই দর্শকের প্রশংসা পেয়েছিলেন মাসাবা। এবার তাকে দেখা যাবে ‘মডার্ন লাভ মুম্বাই’ ওয়েব সিরিজে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা ও এই সময়।

ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়তে পারেন……

১৫ মে ২০২২
ফেভিকন

‘মায়ের মতো বিয়ে না করে সন্তান জন্ম দেওয়ার সাহস আমার নেই’

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০২:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২ ৫৫ বার পড়া হয়েছে

‘মায়ের মতো বিয়ে না করে সন্তান জন্ম দেওয়ার সাহস আমার নেই’

আপডেট সময় : ০২:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২