1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় নিহত ২৪

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (০৬ আগস্ট) দেশটির আজিলাল প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের বহনকারী একটি মিনিবাস উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। যাত্রীদের বহনকারী বাসটি ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারের দিকে যাচ্ছিল। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মরক্কো এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে প্রায়ই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

এর আগে গত ১১ মার্চ, ব্রাচুয়া শহরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি মিনিবাস গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বেশ কয়েকজন নিহত হয়। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

দেশটিতে বেশিরভাগ দরিদ্র মানুষই গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের কোচ এবং মিনিবাস ব্যবহার করে। গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাঁকে বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়।

ন্যাশনাল রোড সেফটি এজেন্সির তথ্য অনুসারে, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে সাড়ে তিন হাজার মৃত্যু এবং আরও ১২ হাজার আহতের খবর রেকর্ড করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ১০ জনের মৃত্যু হয়।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

০৭ আগস্ট ২০২৩
ফেভিকন

মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় নিহত ২৪

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে

মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় নিহত ২৪

আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩