1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ভোটার উপস্থিতি কম, ঠিক জানি না কী হয়েছে: ইসি রাশেদা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ভোটার উপস্থিতি আমরাও দেখতে পাচ্ছি কম। কারণ হিসেবে আমার ব্যক্তিগত মতামত- এটা খুবই স্বল্প সময়ের নির্বাচন, সংসদের মেয়াদ খুবই স্বল্প সময়ের; এটা একটা কারণ হতে পারে। এছাড়া এটা অভিজাত এলাকা, ভোটের ব্যাপারে ওনারা আগ্রহী হয়তো নাও হতে পারেন। আমি ঠিক জানি না কী হয়েছে, এটা আমরা জানতে পারবো আরও পরে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে সোমবার (১৭ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেগম রাশেদা সুলতানা বলেন, ভোট আগে হোক, ফলাফল হোক, কত শতাংশ হয় দেখাব আমরা। গ্রহণযোগ্য পারসেন্ট হতেও তো পারে! আর আমি যখন গেছি (ভোটের মাঠে) তখন টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। এটাও হতে পারে, বৃষ্টি কারণে ওই সময় ভোটাররা আসেননি। সময়ের সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আমাদের ধারণা।

ঢাকা-১৭ আসনে বনানীর বিদ্যানিকেতন ভোটকেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চিত্র দেখিনি। পরিবেশ ভালো আছে।

এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম, ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভুঞা। এ বিষয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, আমরা তদন্ত করবো, সত্যি কি না মিথ্যা দেখবো। অভিযোগ নানা জন, নানাভাবে আনতে পারেন। অভিযোগ এলেই সত্য বা মিথ্যা, তা কিন্তু না। সেটার সত্যতা যাচাই করা দরকার। সত্যতা যাচাইয়ের পরে নিশ্চয়ই আমরা আইনগত ব্যবস্থা নেব।

স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন। সে প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, আমাদের কাছে অভিযোগ ওইভাবে আসেনি। যদি সেটা হয়েও থাকে উনি (হিরো আলম) রিটার্নিং কর্মকর্তার কাছে জানাতে পারতেন। জানিয়েছেন কি না তাও জানি না। আমরা খোঁজ-খবর নেব।

১৭ জুলাই ২০২৩
ফেভিকন

ভোটার উপস্থিতি কম, ঠিক জানি না কী হয়েছে: ইসি রাশেদা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে

ভোটার উপস্থিতি কম, ঠিক জানি না কী হয়েছে: ইসি রাশেদা

আপডেট সময় : ০৪:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩