1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ব্র্যাক ব্যাংক-কে দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে এসঅ্যান্ডপি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫: বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস আবারও ব্র্যাক ব্যাংককে দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে। প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংককে ‘স্থিতিশীল’ আউটলুকের সাথে ‘বি+’ রেটিং দিয়েছে।

ব্যাংকিং খাতে নানাবিধ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং ব্র্যাক ব্যাংকের শক্তিশালী অবস্থানের ওপর আস্থা রেখে ‘স্থিতিশীল’ আউটলুকের সাথে ব্যাংকটির ‘বি+’ ক্রেডিট রেটিং বজায় রেখেছে। এই রেটিংটি বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমতুল্য এবং এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস কর্তৃক রেট করা বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ।

ব্র্যাক ব্যাংক সম্পর্কে এসঅ্যান্ডপি প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয় যে, শক্তিশালী ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং অনলাইন ব্যাংকিংয়ের প্রসারে লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির রিটেইল রেমিটেন্স এবং রপ্তানিমুখী ক্লায়েন্ট বেজ এটিকে বাংলাদেশের বিদ্যমান দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে উদ্ভূত চ্যানলেঞ্জগুলো যথাযথভাবে মোকাবিলা করতে সহায়তা করেছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের এসএমই ও রিটেইল ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যাংকটি তাদের শক্তিশালী ও সুদৃঢ় অবস্থান বজায় রাখবে। ব্র্যাক ব্যাংকের অ্যাসেট কোয়্যালিটি দেশের বিদ্যমান ইন্ডাস্ট্রি-অ্যাভারেজের চেয়েও বেশ ভালো। এই সুবিধাটিকেও ব্যাংকটি ভালোভাবে কাজে লাগাতে পেরেছে।

বিবৃতিতে আরও বলা হয় যে, ব্র্যাক ব্যাংকের ‘স্থিতিশীল’ আউটলুক ব্যাংকটির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমরা আস্থার সাথে উল্লেখ করেছিলাম যে, ব্র্যাক ব্যাংক বাংলাদেশের চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশে বিদ্যমান চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবিলা করার মাধ্যমে আগামী ১২ থেকে ১৮ মাস নিজেদের শক্তিশালী আর্থিক অবস্থান ধরে রাখবে এবং সেটিই করতে সক্ষম হয়েছে ব্যাংকটি।

বিশ্বের সবচেয়ে স্বনামধন্য এজেন্সি থেকে পাওয়া দেশসেরা ক্রেডিট রেটিং সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমাদের এই অর্জন শক্তিশালী ক্যাপিটাল বেজ, অ্যাসেট কোয়্যালিটি, সুশাসন এবং পর্যাপ্ত তারল্য বজায় রাখার ব্যাপারে আমাদের অবিচল প্রতিশ্রুতির স্বীকৃতি। স্বনামধন্য আন্তর্জাতিক এজেন্সি থেকে পাওয়া এই দেশসেরা ক্রেডিট রেটিং দেশের ব্যাংকিং খাতের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতেও ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “এমন অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, সহকর্মী, রেগুলেটর, পরিচালনা পর্ষদ এবং সকল স্টেকহোল্ডারদের প্রতি। আমাদের ব্যাংকের প্রতি সকলের অবিচল আস্থা এবং সহায়তাই আমাদের ধারাবাহিক উন্নতির মূল কারণ।”

এসঅ্যান্ডপি ছাড়াও ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ক্রেডিট রেটিং দিয়েছে ক্র্যাব (এএএ) এবং মুডি‘স (বি২)।

২৭ জানুয়ারি ২০২৫
ফেভিকন

ব্র্যাক ব্যাংক-কে দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে এসঅ্যান্ডপি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

ব্র্যাক ব্যাংক-কে দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে এসঅ্যান্ডপি

আপডেট সময় : ০৮:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫