1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ব্যাগভর্তি ঈদের পোশাক ও নগদ টাকা মালিককে স্বেচ্ছায় ফেরত দিলেন শিরিন-জিয়া দম্পতি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান,বাগাতিপাড়া (নাটোর)সংবাদদাতাঃ

রেলের ধারে লেবুর বাগানে কুড়িয়ে পাওয়া টাকাসহ পোশাকভর্তি ব্যাগ ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন নাটোরের বাগাতিপাড়ার শিরিন-জিয়া দম্পতি।

বুধবার নিজের বাড়িতে তারা মালিকের হাতে টাকাসহ মালামাল তুলে দেন। এর আগে করোনাকালে চিকিৎসার জন্য জমানো পুরো ১ লাখ টাকা কর্মহীন অসহায়দের মাঝে বিলিয়ে এবং নিজেদের বাড়ি নির্মাণের জন্য কেনা ইট বিক্রি করে সেসময় ইফতারসামগ্রী বিতরণ করে আলোচিত হয়েছিলেন এই দম্পতি। শিরিন-জিয়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মালঞ্চি রেলগেট এলাকায় রেলের পরিত্যক্ত জমিতে বসবাস করেন। পেশায় স্বামী জিয়াউর রহমান ঠিকাদারীর সহযোগী এবং শিরিন আক্তার আনসার-ভিডিপির পৌর ওয়ার্ড লিডার।

শিরিন জানান, তার স্বামী জিয়াউর রহমান মঙ্গলবার সকালে বাড়ি সংলগ্ন রেল লাইনের ধারের নিজ লেবু বাগান পরিচর্যাকালে একটি ব্যাগ কুড়িয়ে পান। সেই ব্যাগে নগদ সাড়ে ৮ হাজার টাকা, বেশ কয়েকটি নতুন পোশাকসহ ব্যবহারের বিভিন্ন সামগ্রী ছিল। এসব মালামাল মালিককে ফেরত দেওয়ার চিন্তা থেকে তারা ব্যাগের মালিককে খুঁজতে শুরু করেন। ব্যাগের ভেতরে থাকা নষ্ট মোবাইলের সিমকার্ডের সূত্রধরে তারা ব্যাগের মালিক মো. শাকিলের সন্ধান পান। শাকিল রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী গ্রামের সাদেক আলীর ছেলে।

পরদিন বুধবার সকালে দুই বন্ধুসহ ব্যাগের মালিক তার বাড়িতে এলে ব্যাগের ভেতরের মানিব্যাগে থাকা ছবি দেখে মালিককের পরিচয় নিশ্চিত হন এবং পুলিশের অনুমতিতে স্থানীয়দের উপস্থিতিতে টাকাসহ মালামাল তুলে দেন।

ব্যাগের মালিক মো. শাকিল জানান, তিনি ঢাকার মতিঝিলে একটি ছাপাখানায় কাজ করেন। ঈদের ছুটিতে বাড়ির সদস্যদের জন্য নতুন পোশাক কিনে গত ৯ এপ্রিল লালমনি একপ্রেস ট্রেনযোগে রংপুরে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রেনটি বাগাতিপাড়ার ওই এলাকা অতিক্রম করার সময় হঠাৎ করেই ব্যাগটি ট্রেন থেকে নিচে পড়ে যায়। পরে বাগাতিপাড়া এলাকায় রেলগেট ম্যান সহ আশপাশে থাকা দোকানী ও পথচারীদের কাছে ব্যাগের সন্ধানে চেয়েও কিন্তু তিনি খোজ পাননি। অবশেষে কয়েক দিন পর মঙ্গলবার রাতে শিরিনের ফোন পেয়ে থাকে। বুধবার সকালে রংপুর থেকে এসে টাকাসহ ব্যাগের সব মালামাল ফেরত পান। এজন্যে তিনি শিরিন-জিয়া দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তাদের হাতে উপহার হিসেবে অর্থ তুলে দিতে চাইলে এই দম্পতি তা গ্রহন করেননি। শাকিলে সঙ্গে আসা বন্ধু গনমাধ্যমকর্মী সাকিব জানান, কুড়িয়ে পাওয়া টাকাসহ পোশাকভর্তি ব্যাগ ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন শিরিন-জিয়া দম্পতি। এমন ঘটনায় তারা ওই দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।    
উল্লেখ্য, শিরিন আক্তার দীর্ঘদিন থেকে হার্ট, কিডনি এবং মেরুদ-ের অসুখে ভুগছেন। ভারতে নিয়মিত চিকিৎসা নেন। ব্যক্তিগত জীবনে তাদের দুটি সন্তান রয়েছে।

১৮ এপ্রিল ২০২৪
ফেভিকন

ব্যাগভর্তি ঈদের পোশাক ও নগদ টাকা মালিককে স্বেচ্ছায় ফেরত দিলেন শিরিন-জিয়া দম্পতি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে

ব্যাগভর্তি ঈদের পোশাক ও নগদ টাকা মালিককে স্বেচ্ছায় ফেরত দিলেন শিরিন-জিয়া দম্পতি

আপডেট সময় : ১১:৫৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪