1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করাই অর্থনীতির মূল লক্ষ্য হওয়া উচিত: বাণিজ্য উপদেষ্টা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যয় নয়, বরং ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করাই হওয়া উচিত অর্থনীতির মূল লক্ষ্য— এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তা সত্ত্বেও কেন আমরা উদ্বৃত্ত হতে পারছি না? সম্পদের পর্যাপ্ততা বিবেচনা না করেই অতিরিক্ত ব্যয় করলে তো উদ্বৃত্ত আসবে না। আমাদের ভবিষ্যৎ শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হলে নিজস্ব সক্ষমতায় ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করতে হবে।”

রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আয়োজিত ‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫–রোড টু মেইড ইন বাংলাদেশ’ মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মেলার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), সহযোগিতায় ছিল বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “আমাদের নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে। কেবল পলিসি সাপোর্ট দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়। গার্মেন্টস সেক্টর ছাড়া অন্য কোনো খাত পলিসি সাপোর্ট নিয়ে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।”

শেখ বশিরউদ্দীন দুঃখ প্রকাশ করে বলেন, “স্বাধীনতার পূর্বে এখানে বিশ্বের বিভিন্ন দেশের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। কিন্তু স্বাধীনতার পর আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ, এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট ও হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ এবং বারবিডা সভাপতি আব্দুল হক।

প্রসঙ্গত, রাজধানীর নাবিস্কো বাসস্ট্যান্ডের কাছে এডিসন প্রাইম ভবনের বিসিআই অফিস ভবনের টপ ফ্লোরে দু’দিনব্যাপী মেলা শুরু হয় শনিবার (২০ সেপ্টেম্বর)। মেলায় কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল এবং শিল্প সহায়ক ১২টি প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়। মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

২১ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করাই অর্থনীতির মূল লক্ষ্য হওয়া উচিত: বাণিজ্য উপদেষ্টা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করাই অর্থনীতির মূল লক্ষ্য হওয়া উচিত: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫