1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ আগামীকাল

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, আগামীকাল বুধবার ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি থাকায় এবং ট্রাকচালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে ওপারের শ্রমিক সংগঠনগুলো চিঠি দিয়ে জানিয়েছে।

তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল ওঠানামাসহ খালাস প্রক্রিয়া সচল থাকবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি কার্যক্রম চলবে বলে তিনি জানান।

প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রফতানি হয় প্রায় ৭০-৮০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজার ছুটির কারণে আগামীকাল বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে। আগামী বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে। বন্ধের সময় বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।

১৬ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ আগামীকাল

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ আগামীকাল

আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫