1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিয়ে করে সুখে থাকার পথ একটাই, বলে দিলেন শাহরুখ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহরুখ খান, রোম্যান্সের বাদশাহ তিনি। যার সহজ-সরল চোখে যখন প্রেম জেগে ওঠে নিষ্পলক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকেন দর্শক। গোটা একটা প্রজন্ম তাকে দেখে প্রেমের ভাষা শিখেছে। 

ব্যক্তিগত জীবনেও তিনি আদ্যোপান্ত প্রেমিক পুরুষ। বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন। কিন্তু বাস্তবে তার জীবনের নায়িকার বদল হয়নি। বছরের পর বছর কেটে গেলেও প্রেমের রাজা শাহরুখ খানই।

কীভাবে সম্পর্কে প্রেম অটুট রাখতে হয়? সম্প্রতি জানালেন অভিনেতা। কিছুদিন আগেই দিল্লির এক বিলাসবহুল অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই বর ও কনের সঙ্গে কথোপকথনের সময়ে প্রেম নিয়ে পরামর্শ দেন তিনি।

বাদশাহ বলেন, ‘নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখলে, দাম্পত্যে কোনও সমস্যা থাকবে না। তবে সমস্যা যদি হয়, চিন্তা করো না। আমি আছি তো! আমিই তো ‘লাভ গুরু’। আমি নিশ্চিতভাবে তোমাদের সব সমস্যা দূর করে দেব।’

কিং খানের কাছ থেকে এই পরামর্শ শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নবদম্পতি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শাহরুখের সঙ্গে প্রেম নিয়ে একাধিকবার মুখ খুলেছেন গৌরী খানও। শাহরুখকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন বলে জানিয়েছিলেন তিনি।

গৌরী বলেছেন, আমি শাহরুখকে এবং তার সহ-অভিনেতাদের বিশ্বাস করি। খুবই ভালো সম্পর্ক প্রত্যেকের। লন্ডনে টানা ১০ দিন কাজল, তনুজা আন্টি, শিল্পা শেট্টির সঙ্গে কাটিয়েছিলাম। শহরের নাটক দেখেছিলাম। একসঙ্গে কেনাকাটা করেছিলাম।

গৌরী আরও বলেছিলেন, শাহরুখকে সন্দেহ করার কোনও প্রশ্নই ওঠে না। তার কথায়, ‘ওকে সন্দেহ করার আগে বরং আমি মরে যাব।’

ক্যারিয়ারের গোড়ার দিকেই বিয়ে করেছিলেন শাহরুখ ও গৌরী। অনেকেই ভেবেছিলেন, বিবাহিত নায়কের অনুরাগীর সংখ্যা হবে সীমিত।

বাদশাহ এই প্রসঙ্গে বলেছিলেন, প্রযোজকেরা বলতেন, ‘সিঙ্গেল’ নায়কদের অনুরাগীর সংখ্যা বেশি হয়। আমি বলেছিলাম, ‘অনেক কষ্ট করে রাজি করিয়েছি ওকে, বিয়ে করতেই হবে।’

০৯ ডিসেম্বর ২০২৪
ফেভিকন

বিয়ে করে সুখে থাকার পথ একটাই, বলে দিলেন শাহরুখ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে

বিয়ে করে সুখে থাকার পথ একটাই, বলে দিলেন শাহরুখ

আপডেট সময় : ১০:৫৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪