1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ে করেছেন অভিনয় শিল্পী শবনম ফারিয়া। হঠাৎই বিয়ের খবর প্রকাশ্যে এনে চমকে দিলেন আলোচিত এই অভিনেত্রী। বর তানজিম তৈয়ব একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

শুক্রবার সন্ধ্যায় সুসংবাদটি গণমাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী নিজেই। এর আগে শুক্রবার বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা যায়, ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় কাছের আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, শবনম ফারিয়ার বরের নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। তার কিছুক্ষণ বাদেই সামাজিক মাধ্যমে দেখা মেলে শবনম ফারিয়ার বিয়ের ছবি।

ফারিয়ার পরনে হালকা কাজের লেহেঙ্গা, যেখানে দেখা গেছে সূক্ষ্ম সিলভার-গোল্ডেন এম্ব্রডারির ঝলক। মাথায় একই রঙের ওড়না, যা নরম জালের মতো কাপড়ে তৈরি এবং বর্ডারে ঝলমলে কাজ করা। গহনার মধ্যে রয়েছে একাধিক সোনার নেকলেস, কানের দুল, টিকলি, নথ- এনে দিয়েছে এক রাজকীয় লুক।

বিয়ের পর শবনম ফারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।’

এর আগে ২০১৮ সালে শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। পরে জানা যায়, সেই খবর ভুয়া।

এবার তানজিম তৈয়বকে বিয়ে করে নতুন জীবন শুরু করলেন ফারিয়া।

২০ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

আপডেট সময় : ১১:৩২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫