1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। সরকারি কর্মসূচিতে যোগ দিতে নামিবিয়া যাচ্ছিলেন তিনি।

রোববার (৩১ আগস্ট) বিকেল পাঁচটার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে তার নামিবিয়া যাওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ১১জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। বাকি ১০জন যেতে পারলেও তাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

হাবিবুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে বিগত সরকারের সময়ে- গভর্নর, ডেপুটি গভর্নর ও সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের দুর্নীতি অনুসন্ধানে সম্প্রতি দুদককে চিঠি দিয়েছে অর্থমন্ত্রণালয়। এই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে উঠার জন্য অপেক্ষায় ছিলেন। শেষ সময়ে তাকে ডেকে নিয়ে জানিয়ে দেওয়া হয় তাকে ফ্লাই করতে না দেওয়ার জন্য সরকারের দিক থেকে ম্যাসেজ আছে। আজকের জন্য তারা দুঃখিত

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন দুই ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশীদ আলম, বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস ও নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের। বিগত সরকারের নিয়োগ দেওয়া হাবিবুর রহমান ও নূরুন নাহার ডেপুটি গভর্নর পদে বহাল আছেন।

ড. হাবিবুর রহমান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডেপুটি গভর্নর নিয়োগের আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসাবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ও ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে প্রায়োগিক অর্থনীতিতে যথাক্রমে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

০১ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

আপডেট সময় : ১২:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫