1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সচেতনতায় জেলা–উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করার উদ্যোগ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২০ অক্টোবর) বিবিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সচেতনতা বৃদ্ধি করতে বিএসইসি নিয়মিতভাবে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে, সম্প্রতি জাতীয় তথ্য বাতায়নে বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়েবসাইট লিংক ও ইউটিউব লিংক সংযুক্ত করা হয়েছে।

বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা তৈরি ও শিক্ষিত বিনিয়োগ নিশ্চিত করতে বিএসইসি’র কার্যক্রমকে বেগবান করতে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতা চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তারই পরিপ্রেক্ষিতে, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা ৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে (স্মারক নম্বর: ০৪.০০.০০০০.০০০.৫১২.১৮.০০২০.২২.৩৫১) সকল জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

পত্রে সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুলিপি প্রদানসহ সকল জেলা তথ্য অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়। একইসাথে দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ যে বিষয়গুলোতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছে, তা হলো:
১. জেলা প্রশাসনের ওয়েবসাইটে ফিন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগ সচেতনতা কার্যক্রমের লিংক সংযুক্ত করা (ওয়েবসাইট: www.finlitbd.com ও ইউটিউব: https://www.youtube.com/@financialliteracyprogramba6178);
২. জেলা/উপজেলায় বিএসইসি কর্তৃক আয়োজিত সেমিনার ও কর্মশালায় সহায়তা ও সমন্বয় সাধন;
৩. মাসিক জেলা সমন্বয় সভায় বিনিয়োগ শিক্ষা ও সচেতনতা বিষয়টি আলোচনায় অন্তর্ভুক্তকরণ;
৪. জেলা তথ্য অফিসের সহযোগিতায় প্রচার ও প্রকাশনার উদ্যোগ গ্রহণ;
৫. জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) কে বিনিয়োগ সংক্রান্ত তথ্য সরবরাহ ও সহযোগিতা প্রদানের দায়িত্ব প্রদান।

বিএসইসি মনে করে, এই উদ্যোগের ফলে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সচেতনতা কার্যক্রম আরও কার্যকর ও বেগবান হবে।

পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনসহ দেশের সব মহলের সহযোগিতায় বিএসইসি বিনিয়োগ শিক্ষা প্রসারের মাধ্যমে জনগণ ও বিনিয়োগকারীদের আরও শিক্ষিত ও সচেতন করতে চায়। এই সচেতনতা দেশের পুঁজিবাজার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই আশা করছে বিএসইসি।

২০ অক্টোবর ২০২৫
ফেভিকন

বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সচেতনতায় জেলা–উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করার উদ্যোগ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সচেতনতায় জেলা–উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করার উদ্যোগ

আপডেট সময় : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫