1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিদ্যালয়ের মাঠে খেলা বন্ধ করতে বিদ্যুতের তার, শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে কালপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুদের খেলাধুলা বন্ধ করতে প্রধান শিক্ষক বৈদ্যুতিক তার বিছিয়ে রেখেছিলেন। গত শনিবার বিকালে খেলতে গিয়ে সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীরব ইসলাম (১০) নামে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নীরব ভ্যানচালক জহুরুল ইসলামের ছেলে এবং ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক আব্দুল বাকী কিছুদিন থেকে স্কুলমাঠে শিক্ষার্থীদের খেলতে নিষেধ করে আসছিলেন। খেলা বন্ধ করতে স্কুলের পিয়ন নিলু মিয়া প্রধান শিক্ষকের নির্দেশে স্কুল ভবনের বারান্দার চাল ও মাঠের চারপাশে বিদ্যুতের তার দিয়ে রাখেন। টিনের চালের তারে জড়িয়েই নীরবের মৃত্যু হয়েছে।

তবে লুৎফর ও কাসেম উদ্দিন নামের স্থানীয় বাসিন্দা জানান, রাস্তার খুটি থেকে বারান্দার টিনের চালের ওপর দিয়ে বিদ্যালয়ের বিদ্যুত সংযোগের লাইন চলে গেছে। সেই তারে লিক ছিল। যা দিয়ে টিন বিদ্যুতায়িত হয়। খেলতে গিয়ে বল টিনের চালে পড়লে সেই বল আনতে গিয়ে নীরব বিদ্যুৎস্পৃষ্ট হয়। মাস খানেক আগেও এক শিক্ষার্থী সেই কারণে বৈদ্যুতিক শক লেগে আহত হয়েছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা সারাইয়ের কোন ব্যবস্থা নেয়নি।
নিহত নীরবের বাবা জহুরুল বলেন, স্কুলের স্যারদের কারণেই আমার ছেলের মৃত্যু হয়েছে, আমি এ ঘটনার বিচার চাই।

এদিকে এ ঘটনার পর প্রধান শিক্ষক আব্দুল বাকীকে এলাকায় পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ আছে। সাঘাটা থানার ওসি মতিউর রহমান বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়তে পারেন……

১৫ মে ২০২২
ফেভিকন

বিদ্যালয়ের মাঠে খেলা বন্ধ করতে বিদ্যুতের তার, শিক্ষার্থীর মৃত্যু

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৫:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২ ৪১ বার পড়া হয়েছে

বিদ্যালয়ের মাঠে খেলা বন্ধ করতে বিদ্যুতের তার, শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৫:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২