শিরোনাম
বিজিআইসি’র অগ্নিবীমার দাবী পরিশোধ
বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী (বিজিআইসি) পিএলসি.-এর বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড,মোংলা ইপিজেড, খুলনায়ভিআইপি-১ এর ব্যাগ কারখানায়ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিতহয় গত ৩১শে জানুয়ারি ২০২৩ তারিখে।
তারই প্রেক্ষিতে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ অন একাউন্ট অগ্রিম প্রদানের জন্য বিজিআইসি’র নিকট আবেদনকরে।বিজিআইসি স্বল্পতম সময়ের মধ্যেব্রোকার প্রটেকশন রি-এর মাধ্যমে বিদেশি পুন:বীমাকারীর নিকট থেকে ১১ কোটি টাকা প্রাপ্ত হয়ে১৩ মার্চ ২০২৫ তারিখে বিজিআইসি’র প্রধান কার্যালয়ে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজকে বীমাদাবীর চেক হস্তান্তর করে।
চেক হস্তান্তরের সময়বিজিআইসি’রমুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিজিআইসি ও ভিআইপি-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১৭ মার্চ ২০২৫











