1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতসহ সব ধর্মীয় নেতাদের মাসিক বেতন দেওয়া হবে: ব্যারিস্টার পুতুল

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধি: নাটোর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ সকল ধর্মীয় নেতাদের জন্য মাসিক বেতনের ব্যবস্থা করা হবে, যা আগে কখনো ছিল না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নাটোরের লালপুরে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ব্যারিস্টার পুতুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ৩০০ আসনে বেছে বেছে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। ধানের শীষে ভোট দিলে লালপুর ও বাগাতিপাড়ার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে। যারা দলের সঙ্গে বেইমানি করে বিএনপির নাম ভাঙিয়ে দলের বিপক্ষে কাজ করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, “দলের সঙ্গে অনেক বেঈমানি করেছেন, আজ থেকেই এসব বন্ধ করুন।”

তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের কল্যাণে একাধিক বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করেছে। বিএনপি ক্ষমতায় গেলে এক মাসের মধ্যেই এসব পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। জাতীয় পরিচয়পত্রধারী প্রত্যেকেই বাংলাদেশি—এখানে হিন্দু বা সংখ্যালঘু বলে কোনো বিভেদ করা যাবে না, নারী-পুরুষের মধ্যেও কোনো বৈষম্য চলবে না।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। এখন আমি চাই দেশের ঋণ পরিশোধ করতে।” তিনি জানান, এই অঞ্চলের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে, যাতে এলাকার মানুষ কাজ করে আবার নিজ ঘরে ফিরতে পারে।

২৩ জানুয়ারি ২০২৬
ফেভিকন

বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতসহ সব ধর্মীয় নেতাদের মাসিক বেতন দেওয়া হবে: ব্যারিস্টার পুতুল

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতসহ সব ধর্মীয় নেতাদের মাসিক বেতন দেওয়া হবে: ব্যারিস্টার পুতুল

আপডেট সময় : ০১:০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬