1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি

কাজী হাবিবুল আউয়াল

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেবে না বলে সাফ জানিয়েছে বিএনপি। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এই দলের জন্য অপেক্ষা করবেন।

আজ বুধবার সকালে নির্বাচন ভবনে গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি।

আজ বিকেল তিনটায় বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে। ইসি সূত্র জানায় দলটিকে জানিয়েছে তারা এই সংলাপে অংশ নেবে না।

বিএনপি সংলাপে আসছে না এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘আমরা ওয়েট করব।’বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেবেন কিনা জানতে চাইলে এর কোনো উত্তর দেননি সিইসি।

সিইসি সাংবাদিকদের বলেন,এ পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে, তাদের সকলের মনোভাব ইতিবাচক। ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে বলেছেন তাঁরা। ইসিও তাদের এ ব্যাপারে নিশ্চিত করেছে।

সিইসি আরও বলেন, ‘আমরাও বলেছি সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব যে প্রত্যেকটা ভোটার যেন ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটাই গণতন্ত্রের ভিত্তি। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।’

সিইসি বলেন, প্রতিটি দলই বলেছে তারা ঐকমত্যে বিশ্বাস করে। ঐকমত্য তো হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ঐকমত্যের জন্য ইসি চেষ্টা চালিয়ে যাবে। রাজনৈতিক দলগুলো ঐক্যের চেষ্টা করলে ইসি আনন্দিত হবে বলেও জানান তিনি।

এই সংলাপের মধ্য দিয়ে ইসির প্রতি রাজনৈতিক দলগুলোর অনাস্থা দূর হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ইসির প্রতি অনাস্থা সব সময় আছে বা নাই দুটোই জিনিস। আপনারা তো পেপারেই দেখছেন একটা দলের হয়তো অনাস্থা আছে। আবার আমাদের সঙ্গে যারা বসেছে তাদের প্রত্যেকের আমাদের প্রতি আস্থা আছে।’

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন……

২০ জুলাই ২০২২
ফেভিকন

বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৪:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২ ৮৮ বার পড়া হয়েছে

বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি

আপডেট সময় : ০৪:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২