1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

বাহরাইনে প্রথম সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সোমবার প্রথম রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইন পৌঁছেছেন।

এ সফরে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে বৈঠক করবেন। বেনেট বাহরাইন পৌঁছানোর আগে তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।

বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছরের বেশি সময় পর ইসরাইলের প্রধানমন্ত্রী মানামা সফর করছেন। ইসরাইল ও বাহরাইনের মধ্যে এটিই হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সফর।

ইসরাইল এবং বাহরাইনের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বিশেষ করে কূটনীতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থীত সামরিক বাহিনী হামলা জোরদার করেছে। এর মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বাহারাইন সফর করছেন।

সৌদি আরব এবং আমিরাতের সঙ্গে বাহারাইনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, অন্যদিকে আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরাইল।

এছাড়া সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত না হলেও তেল বিব ও রিয়াদের মধ্যে গোপন সম্পর্ক দিন দিন আরও জোরদার হচ্ছে।

ইসরাইল থেকে বাহরাইনের উদ্দেশে রওনা দেওয়ার আগে নাফতালি বেনেট সাংবাদিকদের বলেন, তার এই সফর শুভেচ্ছার বার্তা ছড়িয়ে দেবে এবং অভিন্ন হুমকির বিরুদ্ধে অংশীদারিত্বমূলক অবস্থানের কথা তুলে ধরবে।

এ কথার মধ্য দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী মূলত ইরানকে ইঙ্গিত করেছেন। বাহারাইন ও ইসরাইল দুই দেশই ইরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা করে আসছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

ঢাকা সংবাদ.কম/এসআর

১৫ ফেব্রুয়ারি ২০২২
ফেভিকন

বাহরাইনে প্রথম সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০১:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২ ৬৯ বার পড়া হয়েছে

বাহরাইনে প্রথম সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২