1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

বাসি ভাত না ফেলে তৈরি করুন কাটলেট! রইল রেসিপি

দৈনিক ঢাকা সংবাদ
ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: কথাতেই আছে, ‘ভেতো বাঙালী’। সামনে এক থালা ধোঁয়া ওঠা ভাত থাকলে বাঙালীর আর কোনও দিকে নজর থাকে না! খাওয়ার পরে ভাত বেঁচে গেলে কখনও আমরা ফ্রিজে তুলে রাখি, আবার কখনও নতুন করে ভাত রান্নার সময়ই তা মিশিয়ে দেই। এবার সেই বেঁচে যাওয়া ভাত দিয়েই তৈরি করুন মজাদার কাটলেট।

তাহলে জেনে নিন, বাসি ভাত দিয়ে কীভাবে মুচমুচে কাটলেট তৈরি করবেন।

উপকরণ

এক কাপ সাদা ভাত, আধা কাপ সেদ্ধ ভুট্টা, ২ টেবিল চামচ সুজি, সামান্য হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো সাদা তেল, ১টি বড় পেঁয়াজ, ১ চা চামচ রসুন বাটা, ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়া, ১/২ চা চামচ ধনে গুঁড়া।

তৈরির পদ্ধতি

প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ রঙ না পাল্টানো পর্যন্ত ভাজুন।

এবার ওই প্যানেই ভুট্টা মাখা, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া এবং লবণ দিয়ে কয়েক মিনিট রান্না করুন। সেদ্ধ ভুট্টা আগেই বেটে রাখবেন।

অন্য একটি পাত্রে ভাত চটকে নিন। তাতে ভুট্টার মিশ্রণ ও রোস্টেড সুজি ভালো করে মাখিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

অল্প অল্প করে ভাতের মিশ্রণ নিয়ে গোল করুন, তারপর হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিন। একেবারে টিক্কার আকারে তৈরি করুন।

কড়াইতে তেল গরম করে সবকটা টিক্কার দু’দিক ভালো করে ভেজে নিন। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন।

এবার টমেটো সস ও পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন ভাতের কাটলেট।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

১১ অক্টোবর ২০২২
ফেভিকন

বাসি ভাত না ফেলে তৈরি করুন কাটলেট! রইল রেসিপি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১০:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে

বাসি ভাত না ফেলে তৈরি করুন কাটলেট! রইল রেসিপি

আপডেট সময় : ১০:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২