শিরোনাম
বাটা শু’র প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা শু বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯ টাকা ৯৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ১ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭৩ পয়সা, গত বছরের একই সময়ে যা ১০ টাকা ২৩ পয়সা ছিল।
গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬২ টাকা ১২ পয়সা।
১৫ মে ২০২৩











