1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

বাগাতিপাড়ায় সরকারি দপ্তরে সেবার পরিবর্তে গ্রহীতাকে লাঞ্ছনা করলেন কর্মকর্তা

বাগাতিপাড়ায় সরকারি দপ্তর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান,নিজস্ব প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ওএমএস সংক্রান্ত সেবা চাওয়ায় এক সেবা গ্রহিতাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর ওই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোতালেব আলী পান্না নামের এক সেবাগ্রহিতা। তিনি বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর মহল্লার মুক্তার হোসেনের ছেলে।

অভিযোগে পান্না জানান, রোববার দুপুর আড়াইটায় তিনি বাগাতিপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান কর্মকর্তার কক্ষে যান। সেখানে সালাম বিনিময়ের পর তিনি ওএমএসের ফরম বিষয়ে কর্মকর্তার সাথে কথা বলেন। এসময় ওই কর্মকর্তা সেখানে থাকা অন্যদের সামনে সেবাগ্রহিতা পান্নাকে অফিসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেন। এরপরেই ফরম দেওয়া হবে বলে ওই কর্মকর্তা তাকে জানান। এতে সেবাগ্রহিতার মানক্ষুন্নের অভিযোগ এনে ওই কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম মামুনুর রহমান বলেন, তার দপ্তরে ওএমএস সংক্রান্ত বর্তমানে কোন ফরম দেওয়া হচ্ছে না। অভিযোগকারী সেবাগ্রহিতা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকাদের ওভারটেক করে ফরম চান। সেকারনে তাকে লাইনে দাঁড়াতে বলেছেন মাত্র। তাছাড়া একজন কর্মকর্তা হয়ে তিনি কোন সেবাগ্রহিতাকে কান ধরে দাঁড়িয়ে থাকার আদেশ করতে পারেন না বলে জানান।

এ ব্যাপারে ইউএনও অনামিকা নজরুল বলেন, অভিযোগ পেয়ে ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এছাড়াও ওই কর্মকর্তার উর্দ্ধতন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকেও বিষয়টি অবগত করা হয়েছে।

২৯ অক্টোবর ২০২৪
ফেভিকন

বাগাতিপাড়ায় সরকারি দপ্তরে সেবার পরিবর্তে গ্রহীতাকে লাঞ্ছনা করলেন কর্মকর্তা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় সরকারি দপ্তরে সেবার পরিবর্তে গ্রহীতাকে লাঞ্ছনা করলেন কর্মকর্তা

আপডেট সময় : ০৭:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪