1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ”পুষ্টি বৈষম্যের দিন শেষ- গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে।

পুষ্টি সপ্তাহ উপলক্ষে বৃহঃবার বেলা ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে হাসপাতাল ও উপজেলা চত্বরে র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (স্বাস্থ্য গাঁথা) হল রুমে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সৈকত মোঃ রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার ভবসিন্ধু রায়,বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান,এমওডিসি ডাঃ মোঃ আবু নওয়াজ আল নাহিদ,শিক্ষা অফিসার আলী আশরাফ, , মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি ইসতিয়াক,এপিক বাংলাদেশের ফারুমা খাতুন,ইসলামি ফাউন্ডেশনের গোলাম মোস্তফাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্টাফরা,শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা।

এ সময় সভায় উপস্থিত থেকে বিভিন্ন খাদ্যে পুষ্টি ও সুস্থ শরীর গঠনের জন্য প্রয়োজনীয় খাদ্য গ্রহণ ও পরিহার্যের ব্যাপারে বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার সৈকত মোঃ রেজওয়ানুল হক বলেন,মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে আয়রন ট্যাবলেট সরবরাহশিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।

সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকল উপজেলা পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা পৌঁছনো, এতিমখানা ও মাদ্রাসায় পুষ্টিকর খাবার প্রদান,স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহিতা, কৈশোর ও প্রবীণ জনগোষ্টীর কাছে পুষ্টি বার্তা প্রদান এবং শিক্ষার্থীদের জন্যে পুষ্টি কুইজ প্রতিযোগিতা আয়োজন ও পুষ্টি সমন্বয় সভায় পুরষ্কার বিতরণ,শিশু পুষ্টি নিয়ে আলোচনা, পুষ্টি বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন,মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বার্তা প্রচার ও তাদের নিয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতা আয়োজন,স্বাস্থ্য সেবা কেন্দ্রে আগত রোগীদের ও তাদের স্বজনদের মাঝে পুষ্টি বার্তা প্রচার,মা সমাবেশ আয়োজন। শিশু মা ও গর্ভবতী নারীদের খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা,নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার, পুরস্কার বিতরণী হবে বলে জানান।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র/ছাত্রী, ইসলামি ফাউন্ডেশনর প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় নেতা,ও স্থানীয় সাংবাদিকবৃন্দের মাঝে পুষ্টি সপ্তাহ ব্যাপি যে সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে তা ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

আপডেট সময় : ০১:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬