1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যতান গড়বে আগামীর সুন্দররতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সেখান থেকে একটি মানববন্ধন বের হয়ে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। মানববন্ধন শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, দুর্নীতি একটি জাতির অগ্রযাত্রার প্রধান বাধা। সুশাসন প্রতিষ্ঠায় প্রতিটি স্তরে দুর্নীতিরর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সততার ম‚ল্যবোধ ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মান্নানসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, দুর্নীতি দমন শুধু আইনি প্রক্রিয়া নয় এটি একটি সামাজিক দায়িত্ব।

সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা চর্চা করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

০৯ ডিসেম্বর ২০২৫
ফেভিকন

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট সময় : ০৩:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫