বাগাতিপাড়ায় আওয়ামীলীগের দুই নেতা আটক
ফজলুর রহমান,নিজস্ব প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় একটি মামলায় উপজেলা আওয়ামীলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব ও যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুজ্জামান খালেক।
মামলার এজাহারের বরাত দিয়ে তদন্তকারী অফিসার এসআই মানিক জানান, ২০২২ সালের ৫ মার্চ বিএনপির এক কর্মসূচিতে হামলা চালায় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সেই ঘটনায় চলতি বছরের ২৭ আগস্ট বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার আসকান আলীর ছেলে আব্দুস সালাম বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল সহ ৪৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০/৪০ অজ্ঞতনামা আসামী করে একটি মামলায় দায়ের করেন। সেই মামলায় জড়িত থাকায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ওহাব ও যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুজ্জামান খালেক কে আটক করা হয়। এই মামলায় বিস্ফোরক রাখারও কথা উল্লেখ করা হয়েছে বলেও জানান এসআই মানিক।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ আওয়ামীলীগ নেতা আব্দুল ওহাব ও খালেকুজ্জামান খালেককে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার (২ অক্টোবর) তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।











