বলিউড সবচেয়ে নিষ্ঠুর ফিল্ম ইন্ডাস্ট্রি
ঢাকা সংবাদ ডেস্কঃ বলিউড ইন্ডাস্ট্রির ছোট সদস্যের মধ্যে আলিয়া একজন। অনেক সিনিয়র তারকার রয়েছেন শাহরুখ খান, সঞ্জয় দত্তের মত বড় বড় সুপারস্টার। তাদের সাথেও কাজ করেছেন আলিয়া। পরবর্তী ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে অজয় দেবগনের সঙ্গে দেখা যাবে তাকে।
শাহরুখ-অজয়ের মতো বর্ষীয়ান তারকারা কীভাবে এত বছর টিকলেন, তা নিয়ে এবার মন্তব্য করেছেন আলিয়া। এবং এ মর্মে বলিউডকে ‘সবচেয়ে নিষ্ঠুর ইন্ডাস্ট্রি’ বলেও আখ্যা দিয়েছেন তিনি। এক দশক পার করা এ তারকা ভারতীয় গণমাধ্যমকে জানান, পরিশ্রম, ধারাবাহিকতা ও দর্শকদের সঙ্গে সংযোগ; এগুলোই তাদের পক্ষে কাজ করেছে। আরও অনেক কারণ আছে।
প্রধান বিষয় হলো, আপনাকে কাজের মধ্যেই জীবন-যৌবন সবকিছু দিতে হবে। কেবল তবেই আপনি টিকতে পারবেন। বলিউড সবচেয়ে নিষ্ঠুর ফিল্ম ইন্ডাস্ট্রি। নিজের শতভাগ না দিলে বলিউডে কেউ এক বছরের বেশি টিকবে না বলেও তিনি জানান।
ঢাকা সংবাদ.কম/এসআর











