1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

“ফাউন্ডেশন কোর্স অন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএসইসি ও ডিএসই যৌথ উদ্যোগে বিএসইসি’র কর্মকর্তাদের (সহকারী পরিচালক/সমমানের এবং পিও/সমমানের) জন্য ৩ দিনব্যাপী (১২-১৪ আগস্ট ২০২৫ তারিখ) “ফাউন্ডেশন কোর্স অন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ডিএসই ট্রেনিং একাডেমি। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম, অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান, ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, মহাব্যবস্থাপক ও প্রধান আর্থিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ছামিউল ইসলাম এবং উপ-মহাব্যস্থাপক সৈয়দ আল-আমিন রহমান।

অনুষ্ঠানে বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম বলেন, পুঁজিবাজারের জন্য স্টক এক্সচেঞ্জ হলো চালিকাশক্তি। স্টক এক্সচেঞ্জ সিকিউরিটিজ ট্রানজেকশনের জন্য প্লাটফর্ম প্রদান করে। বিএসইসি নিজস্ব এবং এক্সচেঞ্জের রুলস ও রেগুলেশনগুলো নিয়ে কাজ করে। আমরা যে সকল রুলস এবং রেগুলেশনস নিয়ে কাজ করি সেগুলো যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তবে আমাদের কাজ করতে সহজ হবে। আর এজন্যই আপনারা ট্রেনিংয়ের বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন।

পরবর্তীতে ডিএসই প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, বলেন, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের যা কিছু জানার আছে তা নির্দিধায় জিজ্ঞাসা করবেন। আশা করি এই প্রশিক্ষণ থেকে যে জ্ঞান অর্জন করবেন তা আপনাদের কর্মক্ষেত্রে সহায়ক হবে।

৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে ডিএসই ট্রেনিং একাডেমির উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, প্রবৃদ্ধি এবং পুঁজিবাজারের ভূমিকা ও কার্যাবলী সম্পর্কে অবহিত করেন। পরবর্তীতে বিভিন্ন সেশনে রেগুলেটরী ডিভিশন, মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন, কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশন, ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস ডিভিশন, আইসিটি ডিভিশন ও ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের প্রধানগন তাদের ডিভিশনের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

কর্মশালার শেষদিনে প্রশিক্ষণার্থীরা ডিএসই’র বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করেন। এ সময় তাদের সাথে ছিলেন ডিএসই’র পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান সৈয়দা জাকেরিন বখত নাসির, এনআরসি কমিটির সদস্য মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অবঃ), শাহনাজ সুলতানা, মোঃ শাকিল রিজভী, প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোঃ আসিফুর রহমান এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান।

১৪ আগস্ট ২০২৫
ফেভিকন

“ফাউন্ডেশন কোর্স অন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

“ফাউন্ডেশন কোর্স অন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৪:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫