1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ফলভর্তি বাগানে সুখ খুঁজে পেলেন জয়া আহসান

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউড কিংবা টলিউড— এখন দুই বাংলাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কখনো কলকাতা, আবার কখনো ঢাকা— সিনেমার প্রচার ও শুটিং নিয়েই দৌড়াদৌড়ি তার! 

তবে কাজের ব্যস্ততার ফাঁকেও মাটির সঙ্গে মিশতে ভালোবাসেন এই অভিনেত্রী; তা জানান দিয়েছেন বহুবার। কখনো নানা জাতের সবজি চাষ করছেন, আবার কখনও ফল! বলা বাহুল্য, অভিনয়ের পাশাপাশি বাগান কিংবা কৃষিকাজ তার যেন অন্যতম প্রিয় শখ।

নিজের জন্য একটি ছোট্ট ফার্ম করেছেন জয়া আহসান; প্রায়ই সেখান থেকে ধরা দেন অভিনেত্রী। রোববার সামাজিক মাধ্যমে নিজের সেই ফার্ম হাউজের কিছু ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের মাঝে। তাতে দেখা যায়, পেঁপে, পিচফল এর মতো গাছ ও তার ব্যাপক ফলন!

দেখা যায়, পেঁপের গাছের পাশে সবুজ পোশাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় জয়াকে। আর থেকে দেখে মুগ্ধ ভক্তরাও। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার জীবনের লক্ষ্য; আমার ছোট্ট ফার্ম নিয়েই আমি সুখী!’

উল্লেখ্য, কলকাতায় ‘ডিয়ার মা’ ছবির প্রচারণা ও ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শেষে সদ্যই দেশে ফিরেছেন এই অভিনেত্রী। এসেই খামারে সময় কাটাতে দেখা গেল তাকে। অন্যদিকে কিছু প্রেক্ষাগৃহে একযোগে চলছে জয়া আহসানের দুটি ছবি—‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুটি চলচ্চিত্রেই রয়েছে তার প্রশংসনীয় অভিনয়।

০৬ জুলাই ২০২৫
ফেভিকন

ফলভর্তি বাগানে সুখ খুঁজে পেলেন জয়া আহসান

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

ফলভর্তি বাগানে সুখ খুঁজে পেলেন জয়া আহসান

আপডেট সময় : ০৬:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫