1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

পেট্রাপোল বন্দরে চালু হলো অনলাইন স্লট বুকিংয়ের ব্যবস্থা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য ভারতের পেট্রাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার অভিযোগ দীর্ঘদিনের। এভাবে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কষ্টকর। এই নিয়ে বিভিন্ন সময় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।

তবে এখন থেকে আর ঘণ্টার পর ঘণ্টা এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না। যাত্রীদের সুবিধার্থে এবার অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলো ভারতের ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিআই)।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে ভারতের ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু করেন।

এই পরিষেবা চালু হওয়ার ফলে যেসব যাত্রী বাংলাদেশে যাবেন তারা এক সপ্তাহ আগে থেকেই নিজেদের মোবাইল নম্বর দিয়ে এলপিআই’র ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা স্লট বুকিং দিতে পারবেন। স্লট বুকিংয়ের সময় তাদের টাইমের স্লট দেওয়া হবে।

সেই সময় মেনেই তাদের আন্তর্জাতিক সীমান্তে আসতে হবে। প্রতি ঘন্টায় ১০০টি স্লট বুক করা যাবে। প্রতিদিন ১২ ঘন্টায় ১২০০টি স্লটের ব্যবস্থা রাখা হয়েছে।

এর ফলে যাত্রীরা তাদের সুবিধামতো স্লট বুক করে সরাসরি ইমিগ্রেশনের কাউন্টারে আসতে পারবেন। তাদেরকে আর দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।

আপাতত শুধুমাত্র ভারত থেকে যেসব যাত্রীরা বাংলাদেশে যাবেন তাদের জন্যই এই সুবিধা থাকছে। এ বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরের এলপিআই ম্যানেজার কমলেশ সাইনি বলেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্লট বুকিং এর ব্যবস্থা করা হয়েছ। এই ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা বিনা পয়সায় স্লট বুকিং করতে পারবে। এর ফলে যাত্রীদের বেশ সুবিধা হবে।

পেট্রাপোল স্থলবন্দর থেকে সুরত্না দাস নামে বাংলাদেশগামী এক যাত্রী বলেন, এলপিআই-এর পক্ষ থেকে যেসব স্লট বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে তাতে আগামীতে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হবে। দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি আর পোহাতে হবে না। যদি ভেতরের ব্যবস্থাটা ঠিকঠাক থাকে তাহলে খুবই ভালো।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

০৩ আগস্ট ২০২৩
ফেভিকন

পেট্রাপোল বন্দরে চালু হলো অনলাইন স্লট বুকিংয়ের ব্যবস্থা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৭:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ১১২ বার পড়া হয়েছে

পেট্রাপোল বন্দরে চালু হলো অনলাইন স্লট বুকিংয়ের ব্যবস্থা

আপডেট সময় : ০৭:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩