1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

পুঁজিবাজারে আইন লঙ্ঘনে বিএসইসির সতর্কতা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঁজিবাজার সংক্রান্ত সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় গত আগস্ট মাসে ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে ২২ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে চিঠি ইস্যু করে সতর্ক করা হয়।

সতর্ক করা প্রতিষ্ঠানগুলো হলো—ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তিনটি ব্রোকারেজ হাউজ যথাক্রমে কনমার্ক লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড ও ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেড।

যেসব ব্যক্তিকে সতর্ক করা হয়েছে—ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ মোট ৮ জন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কোম্পানি সচিবকে সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালনের বিষয়ে সতর্ক করা হয়।

এছাড়া, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ ৪ জন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা এবং কোম্পানি সচিবকে সতর্ক করা হয়।

এর বাইরে, কনমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাকাউন্ট ইন চার্জ এবং ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান-উর-রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা তাওফিক কামাল খান ও ব্রাঞ্চ ম্যানেজার একে মহিন উদ্দিনকে সতর্ক করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, প্রতিষ্ঠানের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখা কমিশনের অন্যতম দায়িত্ব। তাই সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান পরিপালনে ব্যর্থতার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

০৯ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

পুঁজিবাজারে আইন লঙ্ঘনে বিএসইসির সতর্কতা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

পুঁজিবাজারে আইন লঙ্ঘনে বিএসইসির সতর্কতা

আপডেট সময় : ০৩:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫