1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

পিআর ব্যবস্থা চালু হবে কি না তা ঠিক করবে জনগণ: সালাহউদ্দিন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ভোট ব্যবস্থা চালু হবে কি না তা জনগণ ঠিক করবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তারুণ্যের রাষ্ট্র চিন্তার তৃতীয় সংলাপে এ কথা বলেন তিনি। ‘মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এ সংলাপ আয়োজন করে অর্পণ আলোক ফাউন্ডেশন।

ছাত্র প্রতিনিধিদের সরকারে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র প্রতিনিধিদের সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। বরং তাদের রাষ্ট্রের যেকোনো ইস্যুতে চাপ সৃষ্টিকারী গ্রুপ হিসেবে ভূমিকা রাখার সুযোগ ছিল। তবে আমরা তাদের সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালে তো হবে না, তাগিদটা তাদের নিজেদেরই অনুভব করতে হবে।

সালাহউদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় একইসঙ্গে সরকার ও বিরোধী দলে থাকার সুযোগ নেই। জুলাই আন্দোলনের ছাত্ররা সরকারে যাওয়ার পর থেকেই বুঝেছিলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা রাখতে পারবে না।’

তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম এক নেতা বললেন, কে সরকারি দল আর কে হবে বিরোধী দল।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এতো আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসেন না কেন? আপনারা তো বিভিন্ন অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছেন।’

বিএনপির এই নেতা মনে করেন, কোন দল ক্ষমতায় যাবে বা বিরোধী দলে থাকবে এমনটি কেউ ঠিক করে দিতে পারেন না। একমাত্র জনগণই তা ঠিক করবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আলোচনার টেবিল ও আন্দোলন একসঙ্গে চললে সেটা হবে স্ববিরোধিতা। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তো আমরা আলোচনাই করছি। এর মাধ্যমেই সমাধান চাই। যেকোনো দলের কোনও দাবি করায় আপত্তি নেই। কিন্তু এ নিয়ে জাতির ওপর জবরদস্তি করাও উচিত নয়।’

নতুন কোনও সংকট তৈরি না করে ঐক্য ধরে রাখার আহ্বান জানান এই নেতা।

২০ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

পিআর ব্যবস্থা চালু হবে কি না তা ঠিক করবে জনগণ: সালাহউদ্দিন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

পিআর ব্যবস্থা চালু হবে কি না তা ঠিক করবে জনগণ: সালাহউদ্দিন

আপডেট সময় : ০৬:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫