1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

পান্তের প্রতি রানের দাম ১৪ লাখ টাকা!

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইপিএলের মেগা নিলামে রীতিমতো হৈ-চৈ ফেলে দিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তার সেই রেকর্ড বেশিক্ষণ টেকেনি। কারণ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে (৩৮ কোটি ৬৫ লাখ টাকা) লখনৌ সুপার জায়ান্টস কিনে নেয় ঋষভ পান্তকে। কিন্তু আসরজুড়ে সেভাবে কার্যকরী কিছু করতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। গত ১২ ইনিংসে ১৫১ রান করা এই উইকেটরক্ষক ব্যাটার গতকাল (মঙ্গলবার) আসরে নিজেদের শেষ ম্যাচে ১১৮ রানের ইনিংস খেলেন।

১৪ ম্যাচের ১৩ ইনিংসে ব্যাট করে ২৬৯ রান করেছেন পান্ত। শেষ ম্যাচটা বাদ দিলে তার রানের গ্রাফটা হতো আরও বিতিকিচ্ছিরি। আগেই আসর থেকে বিদায় নিশ্চিত করেছিল লখনৌ। গতকাল ছিল তাদের শেষ ম্যাচ। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬১ বলে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন পান্ত। নইলে আরও মুখ পোড়া যেত আইপিএলের সবচেয়ে দামী এই ক্রিকেটারের।

আইপিএলে পান্তকে কিনতে খরচ করা ৩৮ কোটি ৬৫ লাখ টাকার হিসাব আমলে নিলে, পান্তের প্রতিটি রানের মূল্য দাঁড়ায় ১৪ লাখ ৩৬ হাজার টাকা। অধিনায়কের এমন ব্যর্থতায় লখনৌ–ও লিগপর্ব শেষেই আসর থেকে বিদায় নিয়েছে। ২৬৯ রান নিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত আছেন রানসংগ্রাহকদের তালিকায় ৩৫ নম্বরে। আর লখনৌ’র ব্যাটারদের মধ্যে তার অবস্থান পাঁচে। এই অবস্থা দেখে হয়তো ফ্র্যাঞ্চাইজি মালিকা সঞ্জীব গোয়েনকা তার বলা কথা ফিরিয়ে নেবেন।

এর আগে ২৭ কোটি রুপিতে পান্তকে কেনার পরে লখনৌর এই কর্ণধার বলেছিলেন, ‘দিল্লি ক্যাপিটালস পান্তকে রাখবে না জানার পরই আমরা তাকে নিয়ে দল সাজানোর পরিকল্পনা করেছিলাম। আমার বিশ্বাস, পান্ত দারুণ নেতা। ওর সেরা নেতৃত্ব এখনও দেখতে পাইনি। আমরা ২৭ কোটিতে ওকে পেয়েছিলাম। দরকার হলে ২৮ কোটিও খরচ করতাম!’ এখন নিজেদের আইপিএল দৌড় শেষ হওয়ার পর লখনৌ মালিক গোয়েনকা হয়তো কিছুটা হাঁফ ছেড়েছেন এই বলে– যাক অন্তত এক কোটি তো বাঁচল!

আসরজুড়ে ভালো করতে না পারার চিত্র পান্তের কালকের ম্যাচের উদযাপনে দেখা যায়নি। সেঞ্চুরি করার পর গ্লাভস ও হেলমেট খুলে শূন্যে ‘ডিগবাজি’ দিলেন একপাক। এরপর দু’দিকে দু’হাত ডানার মতো ছড়িয়ে আকাশের দিকে তাকালেন। মুখে তৃপ্তির হাসি। চাপমুক্ত দেখাচ্ছিল তাকে। টেলিভিশন স্ক্রিনে ভেসে উঠল লখনৌ’র ভিআইপি বক্স। কিন্তু সেখানে দেখা গেল না গোয়েনকাকে। অথচ এই ইনিংস দেখার অপেক্ষাতেই তিনি থেকেছেন গোটা আইপিএল। কিন্তু শেষবেলায় নিয়মরক্ষার ম্যাচ দেখতে আর লখনৌর মালিক হাজির হননি। ম্যাচের পরে অবশ্য সামাজিকমাধ্যমে একটি শব্দ লিখেছেন গোয়েনকা, ‘প্যান্টাস্টিক’!

বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগপর্যন্ত ১৩টি ম্যাচে পান্ত করেছিলেন মোট ১৫১ রান। তার মধ্যে সাতবার তিনি দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি। ব্যাট করতে নেমে দ্বিধায় ভুগেছেন। শট নির্বাচন করতে পারেননি। বলের লাইনে গিয়ে খেলতে পারেননি। সাধারণ ডেলিভারিতে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। উইকেটরক্ষক হিসেবেও ছিলেন ব্যর্থ। ক্যাচ ফেলেছেন। সহজ স্টাম্পিংয়ের সুযোগও হাতছাড়া করেছেন। ধরেছেন পাঁচটি ক্যাচ, স্টাম্প আউট করেছেন একটি। পান্তকে দেখে মনে হয়েছে, আত্মবিশ্বাসের অভাবে ভুগেছেন।

২৯ মে ২০২৫
ফেভিকন

পান্তের প্রতি রানের দাম ১৪ লাখ টাকা!

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

পান্তের প্রতি রানের দাম ১৪ লাখ টাকা!

আপডেট সময় : ১২:০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫