1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

উত্তরাঞ্চলীয় খাইবার-পাখতুনখোয়া প্রদেশের সেনা ও পুলিশ কর্মকর্তারা জানান, শ্রমিকদের বহনকারী একটি ট্রাকের নিচে একটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ট্রাকে করে শ্রমিকরা আফগানিস্তানের সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে একটি নির্মাণ প্রকল্পের দিকে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি সেনা চেকপোস্টের নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন তারা।

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাত্তাক এ তথ্য নিশ্চিত করেন। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

গত বছর পাকিস্তানি তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর থেকেই দেশটিতে জঙ্গি হামলা বেড়ে গেছে।

বেশ কিছু হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস) দায় স্বীকার করেছে। গত মাসেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ইসলামি দলের রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪৫ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।

ওই হামলার ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) একটি সমাবেশে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রদেশের বাজাউর জেলার খার শহরে অনুষ্ঠিত ওই সম্মেলনে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। ওই এলাকা আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

২০ আগস্ট ২০২৩
ফেভিকন

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৮:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

আপডেট সময় : ০৮:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩