1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

পরেশকে ‘ফুলিশ’ বলে কটাক্ষ, সাংবাদিককে ‘ধমক’ দিলেন অক্ষয়

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হেরাফেরি থ্রি ও পরেশ রাওয়াল বিতর্ক নিয়ে অবশেষে জনসমক্ষে মুখ খুললেন অভিনেতা অক্ষয় কুমার ৷ মুক্তির অপেক্ষায় মাল্টিস্টারার ‘হাউসফুল ৫’ ৷ সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরেশ রাওয়ালের সঙ্গে বিবাদ নিয়ে অবস্থান স্পষ্ট করেন অক্ষয় ৷ 

মুম্বাইয়ে মঙ্গলবার ‘হাউসফুল ৫’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরেশ রাওয়াল ইস্যু নিয়ে অক্ষয়কে প্রশ্ন করে সাংবাদিকরা ৷ সিনেমা থেকে বেরিয়ে যাওয়ার কারণে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে নোটিশ দিয়েছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা ৷

এই বিষয়ে অনুষ্ঠানে প্রশ্ন করার সময় প্রবীণ অভিনেতার প্রতি ‘ফুলিশ’ বা ‘বোকা’ শব্দ ব্যবহার করেন এক সাংবাদিক ৷ বিষয়টি মোটেও ভালোভাবে নেননি অক্ষয়।

ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে তিনি বলেন,  “আমার সহ-অভিনেতাকে কেউ বোকা বললে কিংবা এই ধরণের শব্দ প্রয়োগ করে সম্বোধন করলে আমি সেটা সমর্থন করা তো দূর, সহ্যও করব না।”

অক্ষয় যোগ করেন, ‘আমি তার সঙ্গে ৩২ বছর কাজ করেছি ৷ আমরা খুব ভালো বন্ধু ৷ আর পরেশ রাওয়ালও খুব ভালো অভিনেতা ৷ আমি তাকে সম্মান করি ৷”

এরপর অভিনেতা জানান, তিনি এই বিষয়ে খুব বেশি কিছু বলতে নারাজ ৷ কারণ এই ঘটনাটা আদালতে বিচারাধীন ৷

অক্ষয়ের কথায়, ‘যা কিছু সমস্যা আছে, আমার মনে হয় না, এটা সঠিক মঞ্চ বলার জন্য ৷ যা কিছু ঘটেছে সেটা বেশ গুরু গম্ভীর বিষয় ৷ আর এই বিষয়ে আদালত হ্তক্ষেপ করেছে ৷ তাই মনে হয় না, আমার এই নিয়ে কিছু বলা উচিত ৷’

পরেশ রাওয়াল জানিয়েছেন, পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে মতের অমিলের কারণে তিনি এই চরিত্র থেকে বেরিয়ে আসেননি ৷ পরিচালকের প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে ৷ বরং তিনি এই কাজ থেকে সরে এসেছেন, কারণ তার মনে হয়েছে এই চরিত্রের আর কিছু দেওয়ার ছিল না দর্শকদের কাছে ৷

শোনা যাচ্ছে, বাবুভাইয়া চরিত্রে দেখা যেতে পারে পঙ্কজ ত্রিপাঠীকে ৷ তবে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ৷

২৭ মে ২০২৫
ফেভিকন

পরেশকে ‘ফুলিশ’ বলে কটাক্ষ, সাংবাদিককে ‘ধমক’ দিলেন অক্ষয়

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

পরেশকে ‘ফুলিশ’ বলে কটাক্ষ, সাংবাদিককে ‘ধমক’ দিলেন অক্ষয়

আপডেট সময় : ১১:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫