পদ্মা সেতুর নামকরণ শেখ হাসিনার নামে করা হোক: ওবায়দুল কাদের
ঢাকা সংবাদ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ শেখ হাসিনা নির্ধারণ করবেন জানিয়ে জনগণকে অধৈর্য না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রধানমন্ত্রীসহ তাঁর পরিবারের সব সদস্যের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু আজ দৃশ্যমান। আজ সারাদেশের সর্বস্তরের মানুষ চায়, এই সেতুর নামকরণ শেখ হাসিনার নামে করা হোক। পদ্মা সেতুর নামকরণ শেখ হাসিনার নামে না হলে তাঁকেই অসম্মান করা হবে।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজনে সূচনা বক্তব্যে এসব তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে এসেছেন বলেই যুদ্ধাপরাধীদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার পাপমোচন সম্ভব হয়েছে। দেশে অসাধ্য সাধন করেছেন তিনি।
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়ুন……











