1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

পদত্যাগ করবেন না হয় পদত্যাগে বাধ্য করব: গয়েশ্বর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কোন পদ্ধতিতে সরকার পদত্যাগ করবে তা আগামী ১০ ডিসেম্বর সমাবেশে বলে দেওয়া হবে। তাই পদত্যাগের প্রস্তুতি নিন। ১০ ডিসেম্বর আমরা সরকারকে জানাব কিভাবে তারা পদত্যাগ করবে। আমরা কিছু করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েই করব। বিএনপি তো সর্বহারা পার্টি না বা আড়ালে থাকা দল না যে গোপনে কোনোকিছু করবে। সুতরাং ১০ ডিসেম্বর আমরা ঘোষণা দেব, সেই ঘোষণা অনুযায়ী আপনারা প্রস্তুতি নেবেন। আর আমাদের (বিএনপির) প্রস্তুতি আপনাদের (আওয়ামী লীগ) মোকাবিলা করে না, বরং পরাস্ত করা।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকী, সদস্য সচিব জামিল আহমদ সিদ্দিকী প্রমুখ।

সরকারের পদত্যাগের বিষয়ে গয়েশ্বর বলেন, হয় পদত্যাগ করবেন না হয় পদত্যাগে বাধ্য করব। কিসের জন্য বাধ্য করব, ক্ষমতায় যাওয়ার জন্য না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। দেশের মালিক জনগণ। কোনো ব্যক্তি বা দল দেশের মালিক নন। যদি কেউ মনে করে দেশটা তার পৈতৃক সম্পত্তি, তিনি দেশের রাজা, তিনি যা ইচ্ছা তা করবেন তাহলে ভুল করবেন। মোট কথা পৈতৃক সম্পত্তি না- এটা মাথায় রাখতে হবে।

তিনি আরও বলেন, আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মতো আদালত নিয়ন্ত্রণ করবে না বিএনপি। আপনার মতো পুলিশকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করবে না বিএনপি। পুলিশের একশ্রেণির লোক এবং যারা লুটপাট করেন, তারা মনে করেন শেখ হাসিনা না থাকলে তাদের কী হবে। এ কারণে তারা সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা পরামর্শ দেন। অতীতে এমন ঘটনা ৫২, ৭০ এবং ৭৫ সালে ঘটেছে। যার পরিণতি ভালো হয়নি।

২৯ নভেম্বর ২০২২
ফেভিকন

পদত্যাগ করবেন না হয় পদত্যাগে বাধ্য করব: গয়েশ্বর

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১০:২২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ৪৯ বার পড়া হয়েছে

পদত্যাগ করবেন না হয় পদত্যাগে বাধ্য করব: গয়েশ্বর

আপডেট সময় : ১০:২২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২