1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

নুসরাতের পোস্টে আরও জোরালো হলো যশের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিন কয়েক ধরেই টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, যশ-নুসরাতের সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে। সত্যিই কি তারকা জুটির বিচ্ছেদ হতে চলেছে? কৌতূহলের অন্ত নেই অনুরাগীদের। 

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একে-অপরের ছবিতে ‘লাইক’ দিলেও জল্পনার রেশ কিছুতেই থামছে না। এমন আবহেই নুসরাত জাহানের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে, একাধিক জীবনদর্শনমূলক পোস্ট। সেখানেই একটি পোস্টে উল্লেখ করা, ‘পরিস্থিতি অনুযায়ী মানুষের সিদ্ধান্তও বদলে যায়।’

গত বুধবার সকাল থেকেই তারকা জুটির বিচ্ছেদ জল্পনায় সরগরম টলিপাড়া! টলিপাড়ার ‘মোস্ট হ্যাপেনিং কাপল’ যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান নাকি একে-অপরকে ইনস্টাগ্রামে ফলো করছেন না, নেটপাড়ার সেই আবিষ্কার থেকেই জল্পনার সূত্রপাত।

সেই জল্পনাযজ্ঞে আবার ঘৃতাহূতি দেয় তাদের আলাদা ঘুরতে যাওয়ার খবর। মা-বাবা, বোন এবং ছেলে ঈশানকে নিয়ে নুসরাত গিয়েছিলেন দার্জিলিং বেড়াতে। শৈলশহর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে জানান দিয়েছিলেন. তিনি সময়টা বেশ উপভোগ করছেন।

আর যশ তার প্রথমপক্ষের ছেলে রায়াংশকে নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে বেড়াতে। কিন্তু এমন আবহেই মাঝেমধ্যে অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে শেয়ার করা একাধিক পোস্টে মনখারাপের আভাস। সেখানে কখনও মাতৃত্বের পাঠ দেওয়া পোস্ট শেয়ার করেন আবার কখনও বা তার পোস্টে থাকে জীবনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা।

বুধবার আরও একবার তার ইনস্টা স্টোরিতে শেয়ার করা আধ্যাত্মিক ভিডিওতে ফুটে উঠেছে, মানুষের সিদ্ধান্ত নেওয়ার মনস্তত্ত্বিক পাঠ। যেখানে এক ধর্মগুরুকে বলতে শোনা যায়, “মানুষও পরিস্থিতি অনুযায়ী নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয়। তবে ঘি-তে মাছি পড়লে তখন কিন্তু সিদ্ধান্ত বদলে যায়। তখন আর ঘি ফেলে দেয় না মানুষ, তার পরিবর্তে মাছিটাকেই উঠিয়ে ফেলে দেয়।”

মুহুর্মুহু নুসরাতের এহেন জীবন দর্শনমূলক পোস্টে নেটপাড়াতেও শোরগোল। অনুরাগীরা যখন ঝড় শান্ত হওয়ার অপেক্ষায়, তখন একাংশ প্রশ্ন তুলেছে, ‘তাহলে কি যশ দাশগুপ্তের সঙ্গে তার বিচ্ছেদ হতে চলেছে?’

দিন কয়েক আগেও গীতার বাণী শেয়ার করেছিলেন নুসরাত জাহান। যেখানে লেখাছিল- ‘সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘সকল ধর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো’।

সেই পোস্টেই সংযোজন, ‘যা কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে সেখানে সমপর্ণ করো। এটা জীবনে শান্তি আর স্বাধীনতা এনে দেয়।’

যাবতীয় বিষয় ক্রমানুসারে রেখে দুয়ে দুয়ে চার করে একাংশের অনুমান, তারকা জুটির সম্পর্কে হয়তো ফাটল ধরেছে। তাদের রসায়ন আর আগের মতো নেই! আদৌ কি তাই? জল্পনা বাড়তেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন যশ দাশগুপ্ত।

অভিনেতা জানিয়েছিলেন, ভুয়া খবর ঘুরছে। সবটাই গুজব। যশের দাবি, নুসরাত জাহানের সঙ্গে কোনও সমস্যাই হয়নি তার। ইনস্টাগ্রামে ‘আনফলো’ করার বিষয়টি নিয়ে যশ জানান, প্রযুক্তিগত সমস্যার কারণেই তার প্রোফাইল থেকে নুসরাতকে ফলো করা যাচ্ছে না।

আর তার মাঝে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠতেই অভিনেতার রসিক উত্তর, “কেন নুসরাতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না, সেটা জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করতে হবে।” যদিও শোরগোল হওয়ার পর দুজনেই একে-অপরের ঘুরতে যাওয়ার ছবিতে ‘লাইক’ করেছেন।

২৮ মে ২০২৫
ফেভিকন

নুসরাতের পোস্টে আরও জোরালো হলো যশের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

নুসরাতের পোস্টে আরও জোরালো হলো যশের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন

আপডেট সময় : ১১:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫