1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব অর্থায়নে দ্বিতীয় জাহাজ ‘বাংলার নবযাত্রা’ অধিগ্রহণ সম্পন্ন করল বাংলাদেশ শিপিং কর্পোরেশন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিবেদন: রাষ্ট্রায়ত্ত শিপিং সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে আরও একটি সমুদ্রগামী জাহাজ অধিগ্রহণের মাধ্যমে বহরে নতুন সংযোজন করল। চীনের জিংজিয়াং নানইয়াং শিপইয়ার্ডে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এমভি ‘বাংলার নবযাত্রা’ জাহাজটি বিএসসির কাছে হস্তান্তর করা হয়।

এর আগে জাহাজটির নাম ছিল এক্সসিএল লায়ন (XCL LION)। দিনব্যাপী হস্তান্তর কার্যক্রম সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে।

হস্তান্তর অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের (MOS) প্রতিনিধি, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নানইয়াং শিপইয়ার্ডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, লয়েডস রেজিস্টার (LR)–এর প্রতিনিধিসহ বিক্রেতা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসসি সূত্র জানায়, জাহাজটির বাণিজ্যিক কার্যক্রম আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়ার কথা রয়েছে, যা সংস্থাটির আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ‘বাংলার নবযাত্রা’ হস্তান্তরের মধ্য দিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ—‘বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’—অধিগ্রহণের পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বিএসসির বহর সম্প্রসারণের পাশাপাশি দেশের সমুদ্রপথে পণ্য পরিবহন সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব অর্থায়নে দ্বিতীয় জাহাজ ‘বাংলার নবযাত্রা’ অধিগ্রহণ সম্পন্ন করল বাংলাদেশ শিপিং কর্পোরেশন

আপডেট সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬