1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

নাসা গ্রুপের শ্রমিকদের বকেয়া পরিশোধে সমঝোতা চুক্তি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাসা গ্রুপের কারখানাগুলোর শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের লক্ষ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বলা হয়, শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ত্রিপক্ষীয় সভার মাধ্যমে চুক্তিটি সই হয়। চুক্তি অনুসারে, আগামী ১৫ অক্টোবর চলতি বছরের আগস্ট মাসের এবং ৩০ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতা (মজুরি) পরিশোধ করবে কারখানার কর্তৃপক্ষ।

এছাড়া, প্রত্যেক পূর্ণ বছর চাকরির জন্য সার্ভিস বেনিফিট বাবদ ৩০ দিনের মূল মজুরি, মাতৃত্বকালীন ছুটির টাকা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। চুক্তিতে উল্লেখ করা হয়, কোনো শ্রমিককে ইন্টারনেট/ডাটাবেজে বেনিফিট করা যাবে না।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনায় শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ওই সভার সিদ্ধান্তের ভিত্তিতে নাসা গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শকের (যুগ্ম-সচিব) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপর্যুক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে শ্রমিক প্রতিনিধি, কারখানা প্রতিনিধি, সরকার পক্ষ এবং বিজিএমইএ’র প্রতিনিধি স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনী ও শিল্প পুলিশের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিজিএমইএর সহ-সভাপতি, নাসা গ্রুপের প্রতিনিধি, এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

২৪ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

নাসা গ্রুপের শ্রমিকদের বকেয়া পরিশোধে সমঝোতা চুক্তি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

নাসা গ্রুপের শ্রমিকদের বকেয়া পরিশোধে সমঝোতা চুক্তি

আপডেট সময় : ০৪:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫