নাটোরে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত
আব্দুল মজিদ, নাটোর :
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাটোর জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টায় এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেল। এছাড়াও বক্তব্য রাখেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য প্রার্থী, নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি ও গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল হাকিম, সিংড়া আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মোঃ সাইদুর রহমান, শহর আমীর মাওলানা মোঃ রাশেদুল ইসলাম, সদর উপজেলা আমীর মীর নুরুন্নবী, জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান।
বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার, মানবাধিকারের দাবিতে দলীয় অবস্থান তুলে ধরেন এবং ২০২৪ সালের গণ-আন্দোলনের চেতনায় দেশব্যাপী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। গণমিছিলে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।











