1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাগাতিপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত মডার্ন ট্রেডে শক্ত অবস্থান তৈরি করছে রিমার্ক বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন ফাগুয়ারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মোঃ মোশারফ হোসেন বাগাতিপাড়ায় সাপের কামড়ে ভ্যান চালকের মৃত্যু বাগাতিপাড়ায় মাছের পোনা অবমুক্তকরন ও চেক বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল লক্ষীপুর জেলার ৫ নং হাজীরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় ইয়ামিন মুন্না বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এ্যালকো-ক্যামব্রিয়ান মেধাবৃত্তি পরীক্ষা শুরু, ৫ হাজার শিক্ষার্থীর নিবন্ধন

নতুন ইসি গঠনে দেশ-বিদেশে ভালো বার্তা যাবে : আমীর খসরু

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন নির্বাচন কমিশন গঠনকে ভালো পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই জানতে চাইছে নির্বাচনের রোডম্যাপ কী, কবে নির্বাচন হবে। দেশি-বিদেশি অংশীজনরা জানতে অপেক্ষা করছেন। আজ নতুন ইসির শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে এ নিয়ে একটি ভালো বার্তা যাবে।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

শপথগ্রহণ পরবর্তী কাজে নতুন নির্বাচন কমিশন সফল হবে বলে আশা করেন আমীর খসরু। তিনি বলেন, একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনে।

তুরস্ক বাংলাদেশিদের জন্য চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজ এবং উৎসাহী করতে চায় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। একইসঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

রোহিঙ্গা সমস্যা সমাধানে আগামীতে তুরস্ক ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশ ইস্যুতে সব সময় যেটা উঠে আসে যে নির্বাচন কবে? সবার একই প্রশ্ন নির্বাচন কবে? সেই প্রশ্নের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সবসময় বলে আসছি, একটি গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত যারা অংশীদার আছেন, তারা অপেক্ষা করছেন– নির্বাচিত সরকার এলে তারা তাদের সিদ্ধান্তগুলো নেবে। তুরস্ক সেটা জানতে চেয়েছে, নির্বাচন কবে হবে।

তুরস্কের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় আছে উল্লেখ করে আমীর খসরু বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের টার্কিশ ভাষা নিয়ে কাজ করছে। আর ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। তাদের এখন ১.২ বিলিয়নের মতো ব্যবসা হচ্ছে। এটাকে সামনে কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে

নতুন ইসি গঠনে দেশ-বিদেশে ভালো বার্তা যাবে : আমীর খসরু

আপডেট সময় : ১১:০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪