1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

দেশ প্রেমিক ছাত্র-জনতাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে: দুলু

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশ প্রেমিক ছাত্র-জনতাকে তাই থেমে গেলে চলবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেস্টার মাধ্যমে ফ্যসিস্ট রাণী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তার অনেক দোসরও রাতের আধারে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। পালিয়ে থেকে এসব ফ্যসিস্টরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশকে অশান্ত করার হুমকি দিয়ে যাচ্ছে। এদেশের মানুষ তাদের হুমকি ষড়যন্ত্রকে ভয় পায় না।

দুলু বলেন, শেখ হাসিনার ফাঁস হওয়া সর্বশেষ ফোন কল শুনলেই বোঝা যায় ক্ষমতার জন্য আওয়ামী লীগ কি করতে পারে। তিনি ও তার বাবার ছবি নয়, এবার ডোনাল ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে হামলা বা বাঁধা হলে ছবি তুলে তাকে পাঠানোর জন্য তিনি নিদের্শ দিয়েছেন। সেসব ছবি তিনি ডোনাল ট্রাম্পের কাছে পাঠিয়ে বোঝাবেন বাংলাদেশ এখন তার বিরুদ্ধে। দুলু বলেন, কোন ষড়যন্ত্রেই আর কাজ হবে না। দেশের মানুষ আওয়ামী লীগকে একবার ঝাড়–ৃ পেটা করে বিদায় করেছে আর কখনো তাদেরকে এদেশের মানুষ গ্রহণ করবে না। তবুও দেশের আপামর ছাত্র-জনতাকে ফ্যসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের গতিবিধি ও ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে।

শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় পিপরুল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির শিকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, দুলুর সহধর্মিনী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা থানা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথি দুলু আরো বলেন, ফ্যসিস্ট শেখ হাসিনার দোসরেরা মনে করেছে অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের কাজে কর্মে বিঘœ ঘটালে বিভিন্ন দেশে বাঁধা দিলে তারা সফল হবে। সে গুড়ে বালি। তাদের দুঃস্বপ্ন আর কখনো সফল হবে না। বাংলাদেশের মাটিতে আর ছাত্র-জনতার উপরে বর্বর গণহত্যা পরিচালনাকারী আওয়ামী লীগকে ঠাই দেয়া হবে না। এদেশের মানুষ আর তাদের ভাত ভোটের অধিকার হরণকারী আওয়ামী লীগকে সুযোগ দিবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মোকাবেলায় এদেশের মানুষ বদ্ধপরিকর।
০৯ নভেম্বর ২০২৪
ফেভিকন

দেশ প্রেমিক ছাত্র-জনতাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে: দুলু

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

দেশ প্রেমিক ছাত্র-জনতাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে: দুলু

আপডেট সময় : ১০:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪