1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

দেশের মানুষ নির্বাচনমুখী, ষড়যন্ত্র করে লাভ নেই: দুলু

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। কোনো ষড়যন্ত্র করে আর লাভ হবে না।

রোববার (৩১ আগস্ট) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার বক্ষ্মপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের মানুষ প্রায় দুই যুগ ধরে ভোট দিতে পারেনি। মানুষ এবার নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ পেয়েছে। তাই জনগণ ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করে সংসদে পাঠাতে চায়।”

দুলু অভিযোগ করেন, জনগণ নির্বাচনমুখী হলেও কিছু রাজনৈতিক দল পরাজয়ের ভয়ে নানা তালবাহানা করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা যেন নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ দেশে অশান্তি সৃষ্টির জন্য নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত। সুযোগ পেলেই তারা দেশকে অকার্যকর করতে অপচেষ্টা চালাবে।”

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে বাকশালীদের হারিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার। বাকশালীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে আজ তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। আল্লাহ আবারও আমাদের গণতন্ত্রে ফিরার সুযোগ দিয়েছেন, সেই সুযোগকে অবহেলা করা উচিত হবে না।”

দুলু জোর দিয়ে বলেন, “আমরা ফ্যাসিস্টের বিচার চাই, সংস্কার চাই, আবার নির্বাচনও চাই। যথাসময়ে নির্বাচন না হলে বাংলাদেশের গণতন্ত্র আবারও বিপন্ন হতে পারে।”

সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক। এ সময় বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য ও নলডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দিন নাসিম, জেলা বিএনপির সদস্য ও নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম হাফিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম বুলবুল, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম শফি হুজুর, নলডাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মো. মামুনুর রশিদ খান মামুন প্রমুখ।

০১ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

দেশের মানুষ নির্বাচনমুখী, ষড়যন্ত্র করে লাভ নেই: দুলু

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

দেশের মানুষ নির্বাচনমুখী, ষড়যন্ত্র করে লাভ নেই: দুলু

আপডেট সময় : ০৭:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫